এক দিনে বিশ্বজুড়ে ১২ দেশে ভূমিকম্প

অনলাইন ডেস্ক

আবহাওয়া

এক দিনে (২৪ ঘণ্টার রেকর্ড) বিশ্বের বিভিন্ন বেশি কিছু দেশ ও অঞ্চলে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ

2026-07-19T08:19:59+00:00
2026-07-19T08:19:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক দিনে বিশ্বজুড়ে ১২ দেশে ভূমিকম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:১৯ এএম   (ভিজিট : ১৬৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এক দিনে (২৪ ঘণ্টার রেকর্ড) বিশ্বের বিভিন্ন বেশি কিছু দেশ ও অঞ্চলে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। 

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো জানাচ্ছে, এসব ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালীটি আঘাত হানে মেক্সিকোতে। এর মাত্রা ছিল ৭ দশমিক ৩।

তথ্য অনুযায়ী, গত এক দিনে বিশ্বের ডজনখানেকের বেশি দেশ ও অঞ্চলে ২.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মেক্সিকোর পাশাপাশি ফিলিপাইনে সর্বোচ্চ ৫.৩, ইয়েমেনে ৫.৩, নিউজিল্যান্ডে ৫.২, সলোমন দ্বীপপুঞ্জে ৫.১ এবং তুরস্কে ৫.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্র, জাপান, ইন্দোনেশিয়া, আলাস্কা, ভানুয়াতু, ভার্জিন দ্বীপপুঞ্জসহ আরও কয়েকটি দেশ ও অঞ্চলে ছোট ও মাঝারি মাত্রার একাধিক ভূমিকম্প হয়েছে।

ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে, বেশিরভাগ ভূমিকম্পই তুলনামূলক কম মাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতা জারি করেছে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy