সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

জাতীয়

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রোববার (১৯ জুলাই) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন

2026-07-19T11:00:16+00:00
2026-07-19T11:00:16+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:০০ এএম   (ভিজিট : ২৯)
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
X

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৯ জুলাই) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তুরস্ক সরকারের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন সেনাপ্রধান।

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy