গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, নেপথ্যে কী?

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনী এতিম খানায় এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।এ মৃত্যু নিয়ে এতিম খানার সুপারিনটেনডেন্ট ও কর্তব্যরত চিকিৎসকের ভিন্ন

2026-07-19T12:49:16+00:00
2026-07-19T13:04:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, নেপথ্যে কী?
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ১:০৪ পিএম  (ভিজিট : ২৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মেহেরপুরের গাংনী এতিম খানায় এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ মৃত্যু নিয়ে এতিম খানার সুপারিনটেনডেন্ট ও কর্তব্যরত চিকিৎসকের ভিন্ন মত পাওয়া গেছে। হাসানের মরদেহ ময়না তদন্তের জন্য হেফাজতে নিয়েছে গাংনী থানা পুলিশ।

আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। 

শিশুর নাম হাসান, বয়স ৯। সে গাংনীর আযান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। 

হাসানের পিতা বিপ্লব হোসেন জানান, তার দুই ছেলে। হাসান ও হুসাইন। প্রায় দুই বছর আগে তাদের মা মারা যায়। উপায়ন্ত না দেখে ৮ মাস আগে হাসান ও হুসাইনকে গাংনী এতিমখানায় ভর্তি করা হয়। সেখানেই দুইজন অবস্থান করছিল। হঠাৎ সকালে এতিমখানা থেকে হাসানের মৃত্যুর খবর পান তিনি।

গাংনী এতিম খানার সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান জানান, সকালের খাবার শেষে সকলেই বাইরে কাজে গেলেও শিশু হাসান রুমে ছিল। কিছুক্ষণ পর দুই এতিম শিশু রুমে এসে হাসানকে মেঝেতে পড়ে থাকতে দেখে। তার মুখে ছিল রক্তের দাগ। তখন তড়িঘড়ি করে হাসানকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুর রহমান নয়ন জানান, শিশুটিকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু ঘটেছে। তবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ জানান, এতিম শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহের প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy