দুর্যোগে ভেঙে যাওয়া ঘরের বদলে নতুন আশ্রয়, পাশে বাংলাদেশ সেনাবাহিনী

মা‌টিরাঙ্গা (খাগড়াছ‌ড়ি) প্রতিনিধি

সারাবাংলা

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত গৃহহীন বৃদ্ধ‌কে নতুন ঘর উপহার দিলেন গুইমারা রিজিয়নের আওতা‌ধীন ১৮ ফিল্ড

2026-07-19T14:56:48+00:00
2026-07-19T14:56:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্যোগে ভেঙে যাওয়া ঘরের বদলে নতুন আশ্রয়, পাশে বাংলাদেশ সেনাবাহিনী
মা‌টিরাঙ্গা (খাগড়াছ‌ড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ৩৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত গৃহহীন বৃদ্ধ‌কে নতুন ঘর উপহার দিলেন গুইমারা রিজিয়নের আওতা‌ধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।

রোববার (১৯জুলাই) দুপুরের দি‌কে মাটিরাঙ্গা জোন উপ-অ‌ধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রু‌বেল মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দূর্গম তপ্তমাস্টার পাড়ার স্থানীয় কচাকলা ত্রিপুরাকে এ ঘর উপহার হিসেবে হস্তান্তর ক‌রেন।

এর আগে টানা বর্ষণে বৃ‌দ্ধের মা‌টির ঘর‌টি ধ‌সে প‌ড়ে। খবর পে‌য়ে গত ১৩ জুলাই মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে ক্ষতিগ্রস্ত বৃদ্ধের খোঁজখবর নেন এবং দ্রুত সময়ের মধ্যে একটি নিরাপদ বসতঘর নির্মাণের উদ্যোগ গ্রহন ক‌রেন। ঘর নির্মান শে‌ষে বৃদ্ধ‌কে আজ বসত ঘরটি হস্তান্তর ক‌রা হয়।
এ সময় মা‌টিরাঙ্গা উপ‌জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক সু‌নি ত্রিপুরা ,স্থানীয় কার্বারী, হেডম্যানসহ মান‌্যগন‌্য ব‌্যা‌ক্তিবর্গ গন উস্থিত ছি‌লেন।

জোন উপ-অ‌ধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রু‌বেল জানান,দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহা‌ড়ে শা‌ন্তি, সম্প্রী‌তি ও উন্নয়‌নের ল‌ক্ষে আর্ত-মানবতার সেবায় কাজ কর‌ছে বাংলাদেশ সেনাবা‌হি‌নী। পাহাড়ের শান্তি সম্প্রীতি বজায় রেখে আগামী‌তেও এ ধর‌নের মানবিক কার্যক্রম অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

নতুন ঘর পে‌য়ে আবেগাপ্লুত কচাকলা ত্রিপুরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তার জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা, সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy