ফুটবল আবেগে কোটালীপাড়া, আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজের আয়োজন

বুলেটিন ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছেন সারা বিশ্বের ভক্তরা। প্রিয় দলের সাফল্য কামনায় সমর্থকেরা আয়োজন করছেন নানা ব্যতিক্রমী উদ্যোগ।

2026-07-19T16:31:12+00:00
2026-07-19T16:31:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ ফাইনাল
ফুটবল আবেগে কোটালীপাড়া, আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজের আয়োজন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ২৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছেন সারা বিশ্বের ভক্তরা। প্রিয় দলের সাফল্য কামনায় সমর্থকেরা আয়োজন করছেন নানা ব্যতিক্রমী উদ্যোগ। সেই উচ্ছ্বাসের ঢেউ পৌঁছেছে গোপালগঞ্জের কোটালীপাড়াতেও। আর্জেন্টিনার জয় প্রত্যাশায় উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড়া গ্রামের সমর্থকেরা আয়োজন করেছেন বিশেষ ভূরিভোজের। প্রিয় দলের প্রতি ভালোবাসা আর আবেগ থেকেই গরু জবাই করে ভূরিভোজের এই আয়োজন করেন তারা।

আজ রোববার (১৯ জুলাই) বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে ঘিরে পবনাপাড়া গ্রামে তৈরি হয়েছে উৎসবের আবহ। আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে আয়োজন করা হয় বিশেষ ভূরিভোজের।

সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে নীল-সাদা জার্সি পরা আর্জেন্টিনা সমর্থকেরা সেখানে জড়ো হতে থাকেন। প্রিয় দলের জয়ের প্রত্যাশায় তারা মেতে ওঠেন আনন্দ-উৎসব ও উচ্ছ্বাসে।
শুধু পবনাপাড়া নয়, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকাতেও আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে এমন আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে ফাইনাল ম্যাচ উপভোগের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও করা হয়েছে। ফুটবল উন্মাদনায় পুরো উপজেলা এখন যেন রূপ নিয়েছে উৎসবের মঞ্চে।

ক্লাব-সংগঠনের পাশাপাশি অনেক সমর্থকের বাড়িতেও চলছে বিশেষ খাবারের আয়োজন।

পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ বলেন, ‘আমরা ২০২২ সালের বিশ্বকাপের ফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারও ফাইনাল উপলক্ষে ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে।’

উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ বলেন, ‘কান্দি ইউনিয়নের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি যারা উপস্থিত থাকবেন, তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।’





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy