আবাসন খাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রিহ্যাব সভাপতির

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

দেশের উন্নয়ন এবং আবাসন খাতের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং

2026-07-19T18:38:35+00:00
2026-07-19T18:38:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আবাসন খাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রিহ্যাব সভাপতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৩২)
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং উপ কমিটিসমূহের পরিচিতি ও আলোচনা সভায় রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ও উপ কমিটির সদস্যবৃন্দ
X

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং উপ কমিটিসমূহের পরিচিতি ও আলোচনা সভায় রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ও উপ কমিটির সদস্যবৃন্দ

দেশের উন্নয়ন এবং আবাসন খাতের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ড. আলী আফজাল।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কার্যালয়ে রিজিওনাল কমিটি ও ১০টি উপকমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. আলী আফজাল বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো বাসস্থান। এই চাহিদা পূরণে রিহ্যাব সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আবাসন খাতকে আরও এগিয়ে নিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি করপোরেশন, ওয়াসা, বিদ্যুৎ বিভাগ, প্রশাসনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসান। তিনি বলেন, আবাসন খাতের উন্নয়ন ও রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় সূচনা বক্তব্য দেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর। তিনি রিজিওনাল কমিটির অধীন ১০টি উপকমিটির দায়িত্ব ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। পরে কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল চট্টগ্রাম রিজিওনাল কমিটির উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে বিকেলে রিহ্যাবের প্রেসিডেন্ট চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুন অর রশিদ।

এ ছাড়া রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দীন, হৃষিকেশ চৌধুরী, নুর মোহাম্মদ, উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আব্দুল কৈয়ূম চৌধুরী, এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন সহ বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy