প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৭:৪৪ পিএম (ভিজিট : ৩৭)

X
মুকসুদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আমীরুজ্জামান ফারুকের মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এ শোকসভার আয়োজন করে মুকসুদপুর প্রেসক্লাব।
শোকসভায় বক্তারা মরহুম আমীরুজ্জামান ফারুকের কর্মজীবন, ব্যক্তিগত গুণাবলি এবং মুকসুদপুর প্রেসক্লাবের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁরা বলেন, আমীরুজ্জামান ফারুক ছিলেন প্রেসক্লাবের একজন নিবেদিত সদস্য। তাঁর মৃত্যুতে মুকসুদপুর প্রেসক্লাবের সদস্যরা একজন সহকর্মী ও আপনজনকে হারিয়েছেন। তাঁর কর্ম ও স্মৃতি সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।
সভায় মরহুম আমীরুজ্জামান ফারুকের স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন মিয়া, সামচুল আরেফিন মুক্তা ও হুসাইন কবির, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. বাবুল হোসেন শেখ, ধর্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া এবং সদস্য কামরুল মিয়াসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
এ সময় মরহুমের ছেলে অপু মাহমুদ তাঁর পিতার স্মৃতিচারণ করে বক্তব্য দেন। তিনি তাঁর বাবার জীবন, ব্যক্তিত্ব ও পরিবারের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
শোকসভায় বক্তারা মরহুম আমীরুজ্জামান ফারুকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আমীরুজ্জামান ফারুক গত ১৭ জুলাই বিকেল ৩টা ২০ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।