এমবাপে নিশ্চিত, ফাইনালেও গোল করবেন মেসি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ ইতিহাসে গোলের নতুন চূড়ায় পা রেখেও খুব খুশি নন কিলিয়ান এমবাপে। তিনি জানেন, রেকর্ডটি পরদিনই হারাতে পারেন

2026-07-19T20:08:05+00:00
2026-07-19T20:08:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এমবাপে নিশ্চিত, ফাইনালেও গোল করবেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৩৭)
লিওনেল মেসি
X

লিওনেল মেসি

বিশ্বকাপ ইতিহাসে গোলের নতুন চূড়ায় পা রেখেও খুব খুশি নন কিলিয়ান এমবাপে। তিনি জানেন, রেকর্ডটি পরদিনই হারাতে পারেন লিওনেল মেসির কাছে। ফরাসি তারকা বললেন, গোলের রেকর্ডের চেয়ে ফাইনাল খেলতে পারলেই তিনি বেশি খুশি হতেন।

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে চলতি আসরে গোলের তালিকায় মেসির সঙ্গেই ছিলেন এমবাপে, বিশ্বকাপ ইতিহাসে গোলের তালিকায় ছিলেন এক ধাপ পিছিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে দুই গোল করে তিনি এগিয়ে গেছেন দুটিতেই।

চলতি আসরে রেয়াল মাদ্রিদের তারকার গোল এখন ১০টি, মেসির ৮টি। অ্যাসিস্ট দুজনেরই ৪টি করে। গোল্ডেন বুট পেতে হলে ফাইনালে তাই দারুণ কিছুই করতে হবে আর্জেন্টাইন জাদুকরকে।
তিন বিশ্বকাপ খেলে এমবাপের মোট গোল এখন ২২টি। ২০১৮ বিশ্বকাপে অভিষেক আসরে দলকে শিরোপা জেতানোর পথে ৪টি গোল করেছিলেন তিনি। গত বিশ্বকাপে রানার্স আপ হওয়ার পথে করেছিলেন ৮টি। এর মধ্যে ছিল ফাইনালে হ্যাটট্রিকও। এবার নিজেকে আরও ছাড়িয়ে গেলেন। সব মিলিয়ে ২২ ম্যাচে তার গোল ২২টি।

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসে বিশ্ব আসরে নিজের সেরা পারফরম্যান্স মেলে ধরেছেন মেসিও। অবিশ্বাস্য পারফরম্যান্স করে দলকে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে নিয়ে এসেছেন। সব মিলিয়ে বিশ্বমঞ্চে তার গোল ৩৩ ম্যাচে ২১টি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর এমবাপে বললেন, ফাইনালেও মেসিকে গোল করতে দেখছেন তিনি। ব্যক্তিগত রেকর্ড নিয়েও তার ভাবনা নেই বলে দাবি করলেন, তার হতাশা দল টানা তৃতীয় ফাইনাল খেলতে না পারায়। “মেসি গোল করবেন (ফাইনালে), এটা নিশ্চিত। আমি শুধু গোল করে চেষ্টা করছি প্রতিবার আমার আমার দলকে জিততে সাহায্য করতে। এটা নিশ্চিত যে, বিশ্বকাপে এতগুলো গোল করলে তা আপনাকে একটি বিশেষ স্তরে উন্নীত করে। কিন্তু আমি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা না হয়ে আগামীকালের (ফাইনাল) ম্যাচটি খেলতে পারলে বেশি খুশি হতাম। ঐতিহ্যের দিক থেকে এটা (রেকর্ড) ভালো, কিন্তু আজ আমার মাথায় মূল ভাবনা এটা ছিল না।”

সেমি-ফাইনালে স্পেনের কাছে নাস্তানাবুদ হওয়া ফ্রান্স শেষ পর্যন্ত তৃতীয়ও হতে পারেনি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই হজম করে বসে তারা চার গোল। দ্বিতীয়ার্ধে তিন গোল শোধ করে ঘুরে দাঁড়া দারুণভাবে। তবে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ফরাসিরা। ইংলিশরা ম্যাচ জিতে নেয় ৬-৪ গোলে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy