গোল্ডেন বুট জিততে যা করতে হবে মেসিকে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সাদা-আকাশী জার্সিতে তার অপূর্ণতা বলতে কিছুই নেই। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা-আর্জেন্টিনার হয়ে সবই জিতেছেন। বিশ্বকাপের প্রায় সব পুরস্কার

2026-07-19T20:41:32+00:00
2026-07-19T20:41:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গোল্ডেন বুট জিততে যা করতে হবে মেসিকে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ৪০)
লিওনেল মেসি
X

লিওনেল মেসি

সাদা-আকাশী জার্সিতে তার অপূর্ণতা বলতে কিছুই নেই। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা-আর্জেন্টিনার হয়ে সবই জিতেছেন। বিশ্বকাপের প্রায় সব পুরস্কার তার হাতে উঠলেও, শুধু গোল্ডেন বুটটাই জেতা হয়নি লিওনেল মেসির। সেই আক্ষেপ ঘোচানোর দারুণ সুযোগ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে।

২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালে রোববার রাদে স্পেনের বিপক্ষে লড়াই করার কথা আর্জেন্টিনার। এই ম্যাচে গোল্ডেন বুট জিততে হলে মেসির সামনে সমীকরণটা অবশ্য বেশ কঠিন। মেসির জন্য ব্যাপারটা সহজই হতে পারত। এক সময় গোল্ডেন বুটের অন্যতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পের সমান গোল ছিল তার। উল্টো অ্যাসিস্টে ফরাসি ফরোয়ার্ডের চেয়ে এগিয়ে ছিলেন তিনি। 

কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। সব মিলিয়ে এবারের আসরে ফরাসি ফরোয়ার্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ, আর অ্যাসিস্ট মেসির সমান ৪টি।

বিশ্বকাপে মেসির ঝুলিতে এখন রয়েছে ৮টি গোল। রোববারের ফাইনালে মেসি যদি দুটি গোল করেন, তবে তার সামনে আসবে সময়ের হিসাব। অর্থাৎ, কে কতক্ষণ মাঠে ছিলেন। ২৩তম বিশ্বকাপে এমবাপে খেলেছেন ৭৬৯ মিনিট, আর মেসি এখন পর্যন্ত খেলেছেন ৭১২ মিনিট। ফাইনালে মেসি যদি ৫৭ মিনিটের বেশি মাঠে থাকেন, তবে তার খেলার সময় এমবাপ্পের চেয়ে বেশি হয়ে যাবে। আর টাইব্রেকারের নিয়মানুযায়ী, গোল ও অ্যাসিস্ট সমান হলে কম মিনিট মাঠে থাকা খেলোয়াড়ই পাবেন গোল্ডেন বুট।

আর তাই গোল্ডেন বুট জিততে মেসির সামনে মূলত দুটি পথ খোলা আছে। প্রথমত, মেসিকে রোববারের ফাইানালে হ্যাটট্রিক করতে হবে, যেন গোলসংখ্যায় তিনি এমবাপ্পেকে ছাড়িয়ে যান। দ্বিতীয়ত, তিনি যদি দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করতে পারেন, তবে গোলসংখ্যা সমান হলেও অ্যাসিস্টের দিক থেকে ফরাসি ফরোয়ার্ডকে ছাড়িয়ে ট্রফিটি নিজের করে নিতে পারবেন।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy