১০ বছর পর টি২০ ব্লাস্টের শিরোপা নর্থ্যাম্পটনশায়ারের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

একই দিনে টি২০ ক্যারিয়ারের সর্বোচ্চ দুই স্কোর! দিনটি দারুণ কাটাচ্ছিলেন জো ওয়েদারলি। অপেক্ষা ছিল কেবল স্বপ্নময় সমাপ্তির। কিন্তু

2026-07-19T20:54:11+00:00
2026-07-19T20:54:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
১০ বছর পর টি২০ ব্লাস্টের শিরোপা নর্থ্যাম্পটনশায়ারের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ২১)
টি২০ ব্লাস্টের শিরোপা নর্থ্যাম্পটনশায়ারের
X

টি২০ ব্লাস্টের শিরোপা নর্থ্যাম্পটনশায়ারের

একই দিনে টি২০ ক্যারিয়ারের সর্বোচ্চ দুই স্কোর! দিনটি দারুণ কাটাচ্ছিলেন জো ওয়েদারলি। অপেক্ষা ছিল কেবল স্বপ্নময় সমাপ্তির। কিন্তু শেষ ওভারের সমীকরণ মেলাতে পারলেন না এই ব্যাটসম্যান। পারল না তাই হ্যাম্পশায়ার। রিকার্দো ভাসকন্সেলসের ক্যারিয়ার সেরা ইনিংসের পর বোলারদের হাত ধরে চ্যাম্পিয়ন হয়ে গেল নর্থ্যাম্পটনশায়ার।

টি২০ ব্লাস্টের ফাইনালে হ্যাম্পশায়ার হকসকে ১৪ রানে হারিয়ে শিরোপা জিতে নিল নর্থ্যাম্পটনশায়ার স্টিলব্যাকস। ইংল্যান্ডের টি২০ টুর্নামেন্টে তাদের রেকর্ড-ছোঁয়া তৃতীয় ট্রফি এটি। আগে জিতেছিল তারা ২০১৩ ও ২০১৬ সালে। হ্যাম্পশায়ার ফাইনারে হেরে গেল টানা দুবার।

ফাইনালে শনিবার এজবাস্টনে শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান প্রয়োজন ছিল হ্যাম্পশায়ারের। উইকেট ছিল দুটি। ৫২ বলে ৭৫ রান করা ওয়েদারলি ছিলেন স্ট্রাইকে। ওভারের প্রথম বলটিতেই সজোরে হাঁকান তিনি। বল অনেক উঁচুতে উঠে আশ্রয় নেয় লং অন ফিল্ডারের হাতে। পরের বলেই সনি বেকারের স্টাম্প উপড়ে খেলা শেষ করে দেন বেন স্যান্ডারসন।

ম্যাচের প্রথম ভাগে এই বেকার শিকার করেন ৫ উইকেট। ফাইনালে ৭৫ করা করা ওয়েদারলি সেমি-ফাইনালে করেন ৮৮ রান। টি২০ ব্লাস্টের ২৪ মৌসুমে ফাইনালস ডেতে ৫ উইকেট নেওয়া এবং জোড়া ফিফটির নজির এবারই প্রথম। কিন্তু দুজনকেই থাকতে হলো পরাজিত দলে।

এই টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল হয়ে থাকে একই দিনে। সেটিকেই বলা হয় ‘ফাইনালস ডে।’ প্রথম সেমিফাইনালে ১৪৩ রানের পুঁজি নিয়েও ১৭ রানের জয়ে ফাইনালে ওঠে নর্থ্যাম্পটনশায়ার। দ্বিতীয় সেমি-ফাইনালে ওয়েদারলির ৫৮ বলে অপরাজিত ৮৮ ও অধিনায়ক জেমস ভিন্সের ৪৩ বলে ৫৯ রানের ইনিংসে ১৮৭ রান তুলে ২৭ রানের জয় পায় হ্যাম্পশায়ার।

ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামা নর্থ্যাম্পটনশায়ারের হয়ে ওপেনিংয়ে ৫৯ বলে ৮৮ রান করেন ভাসকন্সেলস। ৭৮ ম্যাচের ক্যারিয়ারে তার আগের সর্বোচ্চ ছিল ৭৭ রান। ওপেনিংয়ে তার সঙ্গী ক্রিস লিস ৪ রানে ফিরলেও আরেক অস্ট্রেলিয়ান ন্যাথান ম্যাকসুয়েনি তিনে নেমে করেন ১৬ বলে ৩০ রান। তবে পরের দিকে প্রত্যাশিত রান পায়নি তারা। শেষ ছয় ব্যাটসম্যান মিলে করেন ১১ রান। ২১ রানে ৫ উইকেট শিকার করেন বেকার, ৩৬ রানে তিনটি জেমস ফুলার।

রান তাড়ায় প্রথম বলেই টবি অ্যালবার্টকে হারায় হ্যাম্পশায়ার। এরপর অধিনায়ক ভিন্স ফেরেন ১৬ বলে ১৭ করে। তিনে নেমে আবার দলকে এগিয়ে নেন ওয়েদারলি। তবে মিডল অর্ডারে দাঁড়াতে পারেননি কেউ। পরের দিকে লিয়াম ডসন ১৮ বলে ৩৫ করে আউট হয়ে যান। আর কেউ সঙ্গ দিতে পারেননি ওয়েদারলিকে। তার একার চেষ্টাও শেষ হয়ে যায় শেষ সময়ে। নর্থ্যাম্পটনশায়ারে জেমস সেলস নেন ৩টি উইকেট।
তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ডে স্পর্শ করল তারা লেস্টারশায়ার ফক্সেস, হ্যাম্পশায়ার ও সমারসেটকে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy