মেসিকে ‘আটকানোর উপায়’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চোখধাঁধানো গোল করার পাশাপাশি নিখুঁত পাস কিংবা মাপা ক্রসে ম্যাচের যেকোনো মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারেন লিওনেল মেসি।

2026-07-19T21:36:40+00:00
2026-07-19T21:36:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেসিকে ‘আটকানোর উপায়’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ২৬)
ইতালিয়ান কোচ ফাবিও কাপেলো।
X

ইতালিয়ান কোচ ফাবিও কাপেলো।

চোখধাঁধানো গোল করার পাশাপাশি নিখুঁত পাস কিংবা মাপা ক্রসে ম্যাচের যেকোনো মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টাইন জাদুকরকে কীভাবে আটকাবে স্পেন? ইতালিয়ান কোচ ফাবিও কাপেলো দিয়েছেন কিছু টোটকা।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ২০ জুলাই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

এবারই প্রথম বিশ্ব আসরের ফাইনালে লড়বে কোপা আমেরিকা ও ইউরোর বর্তমান দুই চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার অভিযানে গ্রুপ পর্বে দাপুটে ফুটবল খেলা আর্জেন্টিনা নকআউটে এসে ধুঁকতে থাকে। তবে প্রতিবারই কোনো না কোনো পথ বের করে, প্রত্যাবর্তনের গল্প লিখে এখন তারা ফাইনালে। তাদের এই পথচলার প্রধান কারিগর অধিনায়ক মেসি। যার কাঁধে ভর করে ২০২২ সালে কাতারে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল লাতিন আমেরিকার দলটি।

গতবারের মতো এবারও দুর্দান্ত ছন্দে আছেন মেসি। এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আটটি গোল করেছেন, চারটি অ্যাসিস্টও আছে নামের পাশে। গোল্ডেন বুট ও গোল্ডেন বলের লড়াইয়ে প্রবলভাবেই আছেন তিনি। ফাইনালে স্পেনের জন্য মেসিই সবচেয়ে বড় হুমকি। তাকে থামাতে হয়তো আলাদা করে পরিকল্পনা আঁটছেন স্প্যানিশদের কোচ লুইস দে লা ফুয়েন্তের। তবে মেসিকে আটকে রাখা কি এত সহজ?
ইতালির সাবেক মিডফিল্ডার কাপেলো কিছু পরামর্শ দিলেও, আর্জেন্টাইন মহাতারকার বিপক্ষে সেগুলো কতটা কাজ করবে নিশ্চিত নন তিনি নিজেও।

“সত্যি বলতে, তাকে পাহারায় রাখার জন্য (স্পেন দলে) কোনো নির্দিষ্ট খেলোয়াড় নেই... (তাকে থামানোর) একমাত্র কার্যকর সমাধান হলো, তার ওপর চাপ সৃষ্টি করা, তাকে ভাবার সময় না দেয়া এবং তার পাস দেয়ার সব পথ বন্ধ করে দেয়া। তবে সমস্যা হলো, সেই পথগুলো সে নিজেই তৈরি করে নেয়।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy