ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে পুরো খেলায় স্পেনের গোলপোস্টে মাত্র দুইটি শট নিতে পারেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এটিই আর্জেন্টিনার

2026-07-20T04:18:35+00:00
2026-07-20T04:18:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:১৮ এএম   (ভিজিট : ৩৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে পুরো খেলায় স্পেনের গোলপোস্টে মাত্র দুইটি শট নিতে পারেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এটিই আর্জেন্টিনার সবচেয়ে বাজে আক্রমণাত্মক রেকর্ড।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামা আর্জেন্টিনা শুরু থেকেই স্পেনের চাপের মুখে পড়ে। খেলার শেষ পর্যন্ত সে ধারাবাহিকতা ধরে রাখে স্পেনিশরা।

বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা স্পেনের বিপরীতে প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণ ছিল নিষ্প্রভ। এ দিন আর্জেন্টিনার বিপক্ষে স্পেন বল দখলে রাখে ৬৬%। অন্যদিকে পুরো খেলায় মাত্র ৩৫% বল দখলে রাখে সাবেক চ্যাম্পিয়নরা।

এছাড়া পুরো খেলায় গোলের উদ্দেশ্যে আর্জেন্টিনার গোল পোস্টে ২০ টি শট নেয় স্পেন। এর বিপরীতে স্পেনের গোলপোস্টে মাত্র ২টি শট নিতে পেরেছে মেসি বাহিনী।

ফলে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে নতুন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাল আর্জেন্টিনা।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy