অপতথ্য ছড়িয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ, নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

গণমাধ্যম

সাংবাদিকতার নামে অপতথ্য ছড়িয়ে নারী শিক্ষার্থী হেনস্থা এবং অপতথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির

2026-07-20T10:21:52+00:00
2026-07-20T10:21:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অপতথ্য ছড়িয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ, নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত ঘোষণা
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:২১ এএম   (ভিজিট : ১২৭)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

সাংবাদিকতার নামে অপতথ্য ছড়িয়ে নারী শিক্ষার্থী হেনস্থা এবং অপতথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী ‘জাককানইবি সাংবাদিক ফোরাম’-এর সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ঘটনার সুষ্ঠু ও অধিকতর তদন্তের স্বার্থে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ জুলাই ২০২৬ তারিখে ক্যাম্পাসে '৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬' এর প্রস্তুতিমূলক কাজ চলাকালীন বহিরাগত কয়েকজন যুবক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর গোপনে ভিডিও ধারণ করে। বিষয়টি টের পেয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করলে যুবকেরা নিজেদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং পরবর্তীতে তদন্ত কেন্দ্র থেকে মুক্তি পায়। তবে উক্ত ক্ষমা চাওয়ার ঘটনার ভিডিওটি ধারণ করে বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের একজন সদস্য এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।

​ভিডিওটি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বহিঃস্থ বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর সূত্র ধরে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এক ছাত্রীর ছবিসহ পোস্ট দেওয়ায় ওই শিক্ষার্থী চরমভাবে সাইবার বুলিং ও সামাজিক হেয়প্রতিপন্নতার শিকার হন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ে পোস্টটি অপসারণের নির্দেশনা দেওয়া হলেও সাংবাদিক ফোরামের অসতর্কতা ও অহেতুক বিলম্বের কারণে বিষয়টি আরও গুরুতর আকার ধারণ করে।

​এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার বুলিং বন্ধ এবং ক্যাম্পাসের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে উপাচার্যের অনুমোদনক্রমে এই স্থগিতাদেশ জারি করা হয়েছে। একই সাথে ঘটনার সুষ্ঠু ও অধিকতর তদন্তের স্বার্থে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে এই বিষয়কে কেন্দ্র করে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এই সময় তাদের প্ল্যাকার্ডে লেখা ছিলো 'সাইবার বুলিং বন্ধ করো' 'Stand with Kona' 'নারী শিক্ষার্থী হেনন্থা প্রশাসন কি করে' 'সাংবাদিক ফোরাম নিষিদ্ধ চাই' 'WE WANT JUSTICE' 'নারী শিক্ষার্থী হেনন্থা প্রশাসন চুপ কেন?'

এইসময় শিক্ষার্থীরা দুইটি দাবি নিয়ে আন্দোলন করেন। শিক্ষার্থীদের দাবি সাংবাদিক ফোরামের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং নারী শিক্ষার্থী হেনন্থার ঘটনার সাথে জড়িত সকলকে যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনে উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত হয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে আলোচনায় বসে এই সিদ্ধান্ত নেন।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy