ট্রাম্পের সঙ্গে কি হাত মেলাননি ইয়ামাল, ভাইরাল ভিডিও ঘিরে যা জানা যাচ্ছে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ জয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল?২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর

2026-07-20T11:15:02+00:00
2026-07-20T11:15:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ট্রাম্পের সঙ্গে কি হাত মেলাননি ইয়ামাল, ভাইরাল ভিডিও ঘিরে যা জানা যাচ্ছে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ২০৭)
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল
X

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল

বিশ্বকাপ জয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল? 

২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর পদক নেওয়ার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

রবিবার (২০ জুলাই) স্থানীয় সময়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন। অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ১০৬ মিনিটে ফেরান তোরেসের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে ‘লা রোহা’।

ফাইনালে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ম্যাচ শেষে তিনি স্টেডিয়ামেই ছিলেন। বিশ্বকাপ জয়ের পর স্পেনের খেলোয়াড়দের পদক দেওয়ার সময়ও তাকে দেখা যায়। সেই সময়ই আলোচনায় আসেন ইয়ামাল। 

১৯ বছর বয়সী এই বার্সেলোনা উইঙ্গার বিশ্বকাপ জয়ের পর ট্রাম্পের কাছ থেকে পদক নেন। তবে ভাইরাল ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের সঙ্গে তার হাত মেলানো হয়নি।

যদিও রয়টার্স কানেক্টের শেয়ার করা একটি ছবিতে দেখা যায় বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফরোয়ার্ড ১৯ বছর বয়সী লামিনে ইয়ামালের সঙ্গে হাত মেলাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এসময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকেও সাথে দেখা যায়। ইনফান্তিনোর পরেই দাঁড়িয়ে ছিলেন ট্রাম্প। ট্রাম্প ইয়ামালের হাতে বিশ্বকাপের পদক তুলে দেন। ইয়ামালও মাথা নেড়ে কৃতজ্ঞতা জানান। তবে দুজনের মধ্যে করমর্দনও হয়।

এদিকে বিশ্বকাপ ইয়ামালের ক্যারিয়ারে বিশেষ হয়ে থাকবে। ১৯ বছর বয়সে তিনি বিশ্বকাপজয়ী দলের অন্যতম তরুণ সদস্য হয়েছেন। অভিষেক বিশ্বকাপেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন বার্সেলোনার এই উইঙ্গার।

২০২৫–২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নও হয়েছেন ইয়ামাল। বিশ্বকাপে তার গোলসংখ্যা মাত্র একটি। তবে স্পেনের খেলায় তার প্রভাব ছিল গুরুত্বপূর্ণ।

এরই মধ্যে ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ইউরোপ ও বিশ্বকাপ—দুই শিরোপাই জেতা এই তরুণ তারকার সামনে ক্যারিয়ারে আরও অনেক সময় পড়ে আছে। তবে ২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামালের সঙ্গে লড়াইয়ে এগিয়ে থাকতে পারেন রদ্রি। বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতায় তিনিও বড় দাবিদার হিসেবে আলোচনায় আছেন।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy