তিন সুপারস্টারকে কাঁদতে কাঁদতে বিদায় নিতে হল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

উত্তর আমেরিকা বিশ্বকাপে খেলেছেন ফুটবল দুনিয়ার তিন সুপারস্টার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়র। তিনজনের ক্যারিয়ারই বলতে

2026-07-20T13:40:54+00:00
2026-07-20T13:40:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তিন সুপারস্টারকে কাঁদতে কাঁদতে বিদায় নিতে হল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ৫৩)
নেইমার জুনিয়র, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো
X

নেইমার জুনিয়র, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো

উত্তর আমেরিকা বিশ্বকাপে খেলেছেন ফুটবল দুনিয়ার তিন সুপারস্টার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়র। তিনজনের ক্যারিয়ারই বলতে গেলে শেষ। 

আর শেষ বিশ্বকাপে তিনজনকেই বিদায় নিতে হয়েছে চোখের জলে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল- কোনো দলই পেল না শিরোপার দেখা।

এবারের বিশ্বকাপ থেকে তিন দলের মধ্যে সবার আগে বিদায় নেয় ব্রাজিল। শেষ ষোলোতে আর্লিং হলান্ডের নরওয়ের কাছে ২-১ গোলে হেরে থেমেছিল তাদের পথচলা। ম্যাচ শেষে নেইমার কান্নায় ভেঙে পড়েন। 

একপর্যায়ে ঘোষণা দেন, ‘এটাই শেষ’। তার এই বক্তব্যকে আন্তর্জাতিক গণমাধ্যম অবসরের ইঙ্গিত হিসেবেই ধরে নিয়েছে। সম্প্রতি ক্লাব ফুটবলে ফিরতে অনুশীলন শুরু করেছেন নেইমার।

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। ডালাসে অনুষ্ঠিত নকআউট ম্যাচটিতে স্পেনের কাছে তারা হেরে যায় ১-০ গোলে। পুরো আসরে দুর্বল উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল বাদে ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। এমনকী নিজ দলেও তার গ্রহণযোগ্যতা ছিল না। 

সতীর্থরা তাকে পাস দিতেন না। অসহায়ের মতো মাঠে ঘুরে বেড়াতেন সিআর সেভেন। তার বিশ্বকাপ জেতা আর হলোনা। বিদায় নিশ্চিত হতে তিনি যখন কাঁদছিলেন, তখনও সতীর্থদের এগিয়ে আসতে দেখা যায়নি।

টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু শিরোপার লড়াইয়ে দুর্ধর্ষ স্পেনের সামনে তারা দাঁড়াতেই পারেনি। মেটলাইফ স্টেডিয়ামে গতরাতের মলিন পারফরমেন্সে স্কালোনির দল হেরেছে ১-০ ব্যবধানে। 

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েছিলেন ফুটবল মহানায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষবেলায় এসে আরেকটি বিশ্বকাপ জেতা হলো না আর্জেন্টাইন ফুটবল জাদুকরের।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy