সেরা উদীয়মান কুবার্সি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্রথম বিশ্বকাপ খেলতে এসে মুঠোভরে পেলেন পাউ কুবার্সি। বিশ্বকাপ জয়ের সাথে সাথে এবারের আসরের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতে

2026-07-20T20:57:58+00:00
2026-07-20T20:57:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সেরা উদীয়মান কুবার্সি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ১৯)
সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার হাতে পাউ কুবার্সি।
X

সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার হাতে পাউ কুবার্সি।

প্রথম বিশ্বকাপ খেলতে এসে মুঠোভরে পেলেন পাউ কুবার্সি। বিশ্বকাপ জয়ের সাথে সাথে এবারের আসরের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন ১৯ বছর বয়সি এই স্প্যানিশ সেন্টার-ব্যাক। নিউ ইয়র্কে রোববারের ফাইনালে ফেররান তরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় লুইস দে লা ফুয়েন্তের দল। ২০১০ সালের পর, আবার বিশ্ব জয়ের স্বাদ পেল স্পেন।

২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের জার্সিতে অভিষেক কুবার্সির। অল্প সময়েই ছয় ফুট লম্বা এই ডিফেন্ডার হয়ে ওঠেন রক্ষণে আস্থার নাম। ঠাঁই পান বিশ্বকাপ দলে। মাত্র ১ গোল হজম করে, স্পেনের বিশ্বকাপ শেষ করার পেছনে কুবার্সি রাখেন দারুণ ভূমিকা। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, এ আসরে তিনি পাস দিয়েছেন ৬৯২টি, এর মধ্যে ৬৭০টিই সফল। সঠিক পাসের হার ৯৭ শতাংশ!

ক্যাপশন : 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy