সিমনই সেরা গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ জুড়ে স্পেনের পোস্টে আস্থা হয়ে ছিলেন উনাই সিমন। এবার সেটির দারুণ এক স্বীকৃতিও পেয়ে গেলেন তিনি। আসরের

2026-07-20T21:03:59+00:00
2026-07-20T21:03:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিমনই সেরা গোলরক্ষক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ৪১)
: স্পেনের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভ জিতলেন উনাই সিমন।
X

: স্পেনের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভ জিতলেন উনাই সিমন।

বিশ্বকাপ জুড়ে স্পেনের পোস্টে আস্থা হয়ে ছিলেন উনাই সিমন। এবার সেটির দারুণ এক স্বীকৃতিও পেয়ে গেলেন তিনি। আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতলেন চ্যাম্পিয়ন দলের এই খেলোয়াড়। ১৯৯৪ বিশ্বকাপ থেকে দেওয়া হয় সেরা গোলরক্ষকের স্বীকৃতি। ২০০৬ সাল পর্যন্ত এটির নাম ছিল ইয়াশিন অ্যাওয়ার্ড। ২০১০ সাল থেকে পরিবর্তন করে রাখা হয় গোল্ডেন গ্লাভ।

স্পেনের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে এই পুরস্কার পেলেন সিমন, ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর পেয়েছিলেন ইকের কাসিয়াস। ১৬ বছরের খরা কাটিয়ে এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতল স্পেন। ফাইনালে রোববার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় লুইস দে লা ফুয়েন্তের দল।

শিরোপা লড়াইয়ে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি সিমনকে। গোলের জন্য কেবল দুটি শট নিতে পারে আর্জেন্টিনা, একটিও ছিল না লক্ষ্যে। গত মৌসুমে আর্সেনালের প্রিমিয়ার লিগ জয়ী গোলরক্ষক দাভিদ রায়ার পরিবর্তে সিমনকে বিশ্বকাপে দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে বেছে নেন স্পেন কোচ।

গোটা আসরে পোস্টে একরকম চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন সিমন। আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করেন তিনি, কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে।

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy