বিআরবি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে প্রথম নবজাতকের জন্ম

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

রাজধানীর বিআরবি হাসপাতালে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, বিআরবি হাসপাতালের আইভিএফ সেন্টারে প্রথম শিশু জন্ম গ্রহণে সাফল্য অর্জন করেছে।

2026-07-20T21:22:52+00:00
2026-07-20T21:22:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিআরবি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে প্রথম নবজাতকের জন্ম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৩৮)
আইভিএফ পদ্ধতিতে প্রথম নবজাতকের জন্ম
X

আইভিএফ পদ্ধতিতে প্রথম নবজাতকের জন্ম

রাজধানীর বিআরবি হাসপাতালে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, বিআরবি হাসপাতালের আইভিএফ সেন্টারে প্রথম শিশু জন্ম গ্রহণে সাফল্য অর্জন করেছে। এতে ইনফাটিলিটি বা বন্ধ্যাত্ব স্বপ্ন থেকে বাস্তবতায় রূপ নিয়েছে। নি:সন্তান দম্পতিদের সু-চিকিৎসায় বিআরবি আইভিএফ সেন্টার আস্থা ও নির্ভরতার প্রতীক।

সোমবার (২০ জুলাই) রাজধানীর বিআরবি হাসপাতালে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি হসপিটালস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান।আইভিএফ সাফল্যের উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান নিবার্হী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্ট বৃন্দ, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগন, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিআরবি আইভিএফ সেন্টারে প্রথম নবজাতক ডেলিভারির সাফল্যে আইভিএফ টিম সহ সংশ্লিষ্ট সকলকে উৎসাহ প্রদান করেন এবং স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে উন্নত চিকিৎসা সেবা প্রদান করার জন্য বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের ভালবাসা ও আস্থা অর্জন করেছে এবং আগামীতেও আরও উন্নত ও মানসম্পন্ন সেবা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন অত্র হসপিটালের আইভিএফ সেন্টারের যাত্রার মাত্র এক বছরের মধ্যেই সেন্টারে প্রেগন্যান্সি সাফল্যের হার শতকরা ৮০ শতাংশের অধিক।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy