আর্জেন্টিনায় বিশ্বকাপ শিরোপা ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ নিকো পাহ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের ফাইনালে হেরে হৃদয়ভাঙার পর আবেগঘন বার্তা দিয়েছেন নিকো পাহ। স্পেনে জন্ম হলেও, আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্তে অটল

2026-07-20T22:14:30+00:00
2026-07-20T22:14:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনায় বিশ্বকাপ শিরোপা ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ নিকো পাহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:১৪ পিএম   (ভিজিট : ৩১)
আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাহ।
X

আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাহ।

বিশ্বকাপের ফাইনালে হেরে হৃদয়ভাঙার পর আবেগঘন বার্তা দিয়েছেন নিকো পাহ। স্পেনে জন্ম হলেও, আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্তে অটল অবস্থান তুলে ধরেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার। বিশ্ব সেরার ট্রফি আবারও আর্জেন্টিনায় ফিরিয়ে নিতে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নিউ ইয়র্কে ফাইনালে স্পেনের বিপক্ষে কোনো রকম লড়াই-ই করতে পারেনি আর্জেন্টিনা। অসহায় আত্মসমর্পণ করে হেরেছে ১-০ গোলে। তাতে শিরোপা ধরে রাখার অভিযানের একেবারে শেষ ধাপে এসে ভাঙে লাতিন আমেরিকার দলটির স্বপ্ন।
আসর শুরুর আগে, বিশ্ব মঞ্চে আলো ছড়াতে পারেন এমন তরুণ ফুটবলারদের একজন মনে করা হচ্ছিল পাহকে। কিন্তু সেই সুযোগ ২১ বছর বয়সী ফুটবলার পাননি। প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়ে কেবল দুটি ম্যাচে মাঠে নামেন তিনি। গ্রুপ পর্বে আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে।

এতে অবশ্য কোনো আক্ষেপ নেই তার। স্পেনের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি তুলে ধরেন পাহ। “আজকের দিনে অন্য যেকোনো সময়ের চেয়ে এই দেশ ও এই দলের প্রতিনিধিত্ব করতে পেরে এবং এমন সব অসাধারণ মানুষদের মধ্যে থাকতে পেরে বেশি গর্বিত অনুভব করছি, যারা এই জার্সির রঙকে মনে-প্রাণে ধারণ করে এবং প্রতিটি মুহূর্তে নিজেদের সেরাটা দেয়। আমি শুধু ধন্যবাদই জানাতে পারি।

“প্রতিজ্ঞা করছি, এই শিরোপা আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমার যা কিছু আছে, সবকিছু উজাড় করে দেব।”

এরপর স্পেনকে অভিনন্দন জানানোর পাশাপাশি আর্জেন্টিনার জন্য শুভকামনা জানান তিনি। “স্পেন ও স্প্যানিয়ার্ডদের অভিনন্দন। আর্জেন্টিনা দীর্ঘজীবী হোক-সব পরিস্থিতিতে, সব সময়।”
২০০৪ সালে স্পেনের সান্তা ক্রুস দে টেনেরিফে জন্ম পাহর। ইউরোপের দেশটিতে তার বেড়ে ওঠা, সেখানেই ফুটবলের হাতেখড়ি। রেয়াল মাদ্রিদের একাডেমির ফুটবলার তিনি। তবে তার হৃদয়ে সবসময়ই ছিল আর্জেন্টিনা। এই দলের হয়েই খেলতে চেয়েছিলেন তিনি সব সময়।

এখন ইতালির ক্লাব কোমোর হয়ে খেলা পাহর বাবা পাবলোও আর্জেন্টিনার জার্সিতে খেলেছিলেন। ১৯৯৮ বিশ্বকাপ দলের অংশও ছিলেন তিনি। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাহ বলেছেন, আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ছোট বেলায় তার মধ্যে গেঁথে দিয়েছিলেন তার বাবা।
“ছোটবেলা থেকেই বাবা আমার মধ্যে পুরো দেশের সেই ফুটবলীয় আবেগ, ভালোবাসার সঞ্চার করেছিলেন। তিনি আমার নাম লেখা জার্সি কিনে দিতেন এবং সবসময় একটু দূর থেকেই আমাকে অনুপ্রাণিত করতেন।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy