মহাকাশে নতুন যাত্রা, চার নভোচারীকে পাঠাচ্ছে নাসা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে নতুন চার সদস্যের দল পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ উপলক্ষে আগামী

2026-07-21T12:28:23+00:00
2026-07-21T14:08:12+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মহাকাশে নতুন যাত্রা, চার নভোচারীকে পাঠাচ্ছে নাসা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:২৮ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ২:০৮ পিএম  (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে নতুন চার সদস্যের দল পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ উপলক্ষে আগামী ৩ আগস্ট দুটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে সংস্থাটি। খবর নাসা। 

সংবাদ সম্মেলনে আসন্ন অভিযানের সার্বিক প্রস্তুতি, লক্ষ্য এবং মহাকাশযাত্রার বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। একই সঙ্গে অভিযানে অংশ নেওয়া চার নভোচারী নিজেদের প্রশিক্ষণ ও প্রস্তুতির বিষয়ে কথা বলবেন। এটি মহাকাশে রওনা হওয়ার আগে তাদের শেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

এই অভিযানে অংশ নিচ্ছেন মার্কিন নভোচারী জেসিকা ওয়াটকিনস ও লুক ডিলানি, কানাডার নভোচারী জশুয়া কুটরিক এবং রাশিয়ার মহাকাশচারী সের্গেই তেতেরিয়াতনিকভ।

আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের আগে নয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। মহাকাশযানটি বহন করবে একটি শক্তিশালী রকেট।

জেসিকা ওয়াটকিনসের এটি হবে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে দ্বিতীয় অভিযান। এর আগে তিনি ২০২২ সালে ১৭০ দিন মহাকাশে কাটিয়েছিলেন। এবার তিনি প্রথম মার্কিন নভোচারী হিসেবে একই ধরনের মহাকাশযানে দ্বিতীয়বার মহাকাশে যাচ্ছেন।

অন্যদিকে লুক ডিলানি, জশুয়া কুটরিক এবং সের্গেই তেতেরিয়াতনিকভ—এই তিনজনেরই এটি প্রথম মহাকাশযাত্রা। তিনজনই নিজ নিজ দেশের সামরিক ও প্রকৌশল খাতে দীর্ঘ অভিজ্ঞতা অর্জনের পর নভোচারী হিসেবে নির্বাচিত হয়েছেন।

নাসা জানিয়েছে, অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে কর্মরত সদস্যদের নিয়মিত দায়িত্ব পরিবর্তনের কাজ সম্পন্ন হবে। পাশাপাশি সেখানে চলমান বৈজ্ঞানিক গবেষণা ও বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy