বিশ্বকাপ থেকে বার্সার পকেটে বড় অঙ্কের অর্থ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপে স্পেনের ট্রফি জয়ের রেশ কাটতে না কাটতেই এবার দেশটির জায়ান্ট ক্লাব বার্সেলোনার ড্রেসিংরুমে অর্থনৈতিক আনন্দের বাতাস।

2026-07-21T20:04:03+00:00
2026-07-21T20:04:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ থেকে বার্সার পকেটে বড় অঙ্কের অর্থ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ৪০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপে স্পেনের ট্রফি জয়ের রেশ কাটতে না কাটতেই এবার দেশটির জায়ান্ট ক্লাব বার্সেলোনার ড্রেসিংরুমে অর্থনৈতিক আনন্দের বাতাস। টুর্নামেন্টে নিজস্ব খেলোয়াড়দের টানা উপস্থিতির স্বীকৃতিস্বরূপ বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা থেকে বড় অঙ্কের আর্থিক রিটার্ন পেতে যাচ্ছে কাতালান পরাশক্তিরা। বিশ্বের সেরা সব ক্লাবগুলোকে টেক্কা দিয়ে এই আয়ের তালিকায় ম্যানচেস্টার সিটির ঠিক পরেই জায়গা করে নিয়েছে কাতালান ক্লাবটি।

বার্সেলোনার একঝাঁক খেলোয়াড় ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়েছে। দ্যা অ্যাথলেটিক-এর আনুমানিক হিসাব অনুযায়ী, ফিফার ‘ক্লাব বেনিফিটস প্রোগ্রাম’ (সিবিপি) ফান্ডের আওতায় প্রায় ৩৯ লাখ মার্কিন ডলার পেতে যাচ্ছে বার্সেলোনা। এই তালিকায় তাদের ওপরে আছে কেবল ম্যানচেস্টার সিটি, যাদের সম্ভাব্য আয় প্রায় ৪৪ লাখ ডলার।
ফিফার ক্লাব বেনিফিটস প্রোগ্রামটি আসলে কী? 

বিশ্বকাপে খেলোয়াড়দের ছাড়ার ক্ষতিপূরণ এবং স্বীকৃতি হিসেবে ক্লাবগুলোকে এই অর্থ দিয়ে থাকে ফিফা। ২০২৬ সালের জন্য সব মিলিয়ে ৩৫৫ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া খেলোয়াড়দের ক্লাবগুলোর জন্য ২৫০ মিলিয়ন ডলার এবং বাছাইপর্বে অংশ নেওয়া খেলোয়াড়দের ক্লাবগুলোর জন্য ১০০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়।

মূল টুর্নামেন্টের এই অর্থ কোনো নির্দিষ্ট জাতীয় দল কত দূর গেল তার ওপর নির্ভর করে দেওয়া হয় না; বরং একটি ক্লাবের কতজন খেলোয়াড় কত দিন টুর্নামেন্টে ছিলেন, তার ভিত্তিতে হিসাব করা হয়। ঠিক এই কারণেই বিশ্বকাপে অনেক খেলোয়াড়ের উপস্থিতি বার্সেলোনাকে এই বড় অঙ্কের প্রাপ্য এনে দিয়েছে। মূলত টুর্নামেন্টকে সফল করতে খেলোয়াড়দের গড়ে তোলা, চুক্তিভুক্ত রাখা এবং জাতীয় দলের জন্য ছেড়ে দেওয়ার ক্ষেত্রে ক্লাবগুলোর অবদানকে স্বীকৃতি জানাতেই ফিফার এই উদ্যোগ।

আর্থিক প্রাাপ্তির এই অঙ্কে ইউরোপের অনেক জায়ান্ট ক্লাবকে পেছনে ফেলে দিয়েছে বার্সেলোনা। সম্ভাব্য ৩৪ ডলার আয় নিয়ে তালিকার তিন নম্বরে আছে বায়ার্ন মিউনিখ। তাদের পরেই রয়েছে আর্সেনাল (৩৩ লাখ ডলার) ও প্যারিস সেইন্ট-জার্মেই (৩২ লাখ ডলার)।

বিশ্বকাপের মঞ্চে খেলোয়াড়দের শক্তিশালী উপস্থিতিই বার্সাকে এই অবস্থানে নিয়ে এসেছে। স্পেনের শিরোপাজয়ী দলের ৮ জন সদস্যই ছিলেন বার্সেলোনার, যা টুর্নামেন্টের শেষ ধাপ পর্যন্ত ক্লাবের বড় ধরনের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে।
তবে ‘ব্লাউগ্রানাদের’ জন্য আর্থিক প্রাপ্তির চেয়েও বড় গর্বের জায়গা এই ক্রীড়াশৈলী ও সাফল্য। এতসংখ্যক খেলোয়াড় বিশ্বচ্যাম্পিয়ন হওয়াটা কোচ হানসি ফ্লিকের হাতে থাকা স্কোয়াডের অবিশ্বাস্য সক্ষমতাকেই নতুন করে প্রমাণ করে।
বার্সেলোনার মতো বড় ক্লাবের জন্য আনুমানিক ৩৯ লাখ ডলারের এই আয় হয়তো খুব বেশি বড় কিছু নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবটি যে আর্থিক টানাটানির মধ্য দিয়ে গেছে, তাতে প্রতিটি অতিরিক্ত আয়ের পথই অত্যন্ত মূল্যবান। পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য খেলোয়াড় ছেড়ে দেওয়া এবং ইনজুরির ঝুঁকি মেনে নেওয়ার বিনিময়ে ক্লাবগুলোর জন্য এটি একটি চমৎকার প্রাপ্তি বটে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy