বিশ্বকাপ জয়ের পরই আর্জেন্টিনাকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দের সঙ্গে আরেকটি বড় অর্জন যোগ করেছে স্পেনের ললাটে। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শুধু বিশ্বচ্যাম্পিয়নই হয়নি

2026-07-21T21:04:57+00:00
2026-07-21T21:04:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ জয়ের পরই আর্জেন্টিনাকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৩৩)
বিশ্বকাপ জিতে র‌্যাঙ্কিংয়েও সুখবর পেলো স্পেন।
X

বিশ্বকাপ জিতে র‌্যাঙ্কিংয়েও সুখবর পেলো স্পেন।

বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দের সঙ্গে আরেকটি বড় অর্জন যোগ করেছে স্পেনের ললাটে। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শুধু বিশ্বচ্যাম্পিয়নই হয়নি লা রোহারা। সর্বশেষ ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে উঠে গেছে শীর্ষে। ফলে দীর্ঘদিন পর এক নম্বরের আসন ছাড়তে হয়েছে লিওনেল স্ক্যালোনির দলকে। আগামী৭ অক্টোবর পর্যন্ত র‌্যাঙ্কিং হালনাগাদ হবে না।

বিশ্বকাপ শিরোপা জয়ের পর স্পেনের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৯৫.৮৮। ফলে তারা উঠে এসেছে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং শিরোপাধারী হিসেবে এবারের আসরে নামা আর্জেন্টিনা নেমে গেছে দ্বিতীয় স্থানে। তাদের বর্তমান পয়েন্ট ১৯৭০.৩০।

বিশ্বকাপ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। টুর্নামেন্ট চলাকালে লাইভ র‌্যাঙ্কিংয়ে তারা কিছু সময়ের জন্য শীর্ষস্থান হারালেও ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে আবারও এক নম্বরে উঠেছিল। তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা।

এছাড়া র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স (১৯৪৮.৯৭ পয়েন্ট)। চতুর্থ ইংল্যান্ড (১৯২২.৩৮), পঞ্চম ব্রাজিল (১৮০৪.৯২) এবং ষষ্ঠ মরক্কো (১৮০৩.৯৯)। সেরা দশে সবচেয়ে চমক দেখিয়েছে মেক্সিকো। যৌথ আয়োজক দেশটি বিশ্বকাপের শেষ ষোলোতে খেলে ১৭৫৪.৩০ পয়েন্ট নিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy