মোসাদ্দেক ও গিলকে পেছনে ফেলে মাসসেরা স্মিথ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা হওয়া ন্যাথান স্মিথ পেয়েছেন বড় এক স্বীকৃতি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হয়েছেন

2026-07-21T21:10:13+00:00
2026-07-21T21:10:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোসাদ্দেক ও গিলকে পেছনে ফেলে মাসসেরা স্মিথ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:১০ পিএম   (ভিজিট : ৩০)
মাস সেরা হওয়া ন্যাথান স্মিথ।
X

মাস সেরা হওয়া ন্যাথান স্মিথ।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা হওয়া ন্যাথান স্মিথ পেয়েছেন বড় এক স্বীকৃতি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হয়েছেন নিউ জিল্যান্ডের পেসার। জুন মাসের সেরার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন ও ভারতের শুবমান গিলকে।

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ২০ জুলাই ঘোষণা করেছে আইসিসি। মেয়েদের ক্রিকেটে জুনের সেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ। লড়াইয়ে তিনি হারিয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও ভারতের শ্রী চারানিকে।

প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন মোসাদ্দেক। আর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডের যৌথ পারফরম্যান্সে সেরার বিবেচনায় উঠে আসেন গিল।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে মোসাদ্দেক ও গিলকে পেছনে ফেলেন স্মিথ। ঘুরে দাঁড়িয়ে নিউ জিল্যান্ডের স্মরণীয় সিরিজ জয়ে এই পেসার শিকার করেন ১৬ উইকেট। এর মধ্যে ক্রিকেট তীর্থ লর্ডসে এক ইনিংসে ৬ উইকেটসহ ম্যাচে নেন ৯ উইকেট।

দ্বিতীয়বারের মতো মাস সেরার পুরস্কার জিতলেন ওয়াট-হজ। ২০২৪ সালের নভেম্বরে এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের ফাইনালে ওঠার পথে বড় অবদান ছিল ওয়াট-হজের। শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি উপহার দেন তিনি, নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেন ৮৯ রানের ইনিংস।

সব মিলিয়ে, আসরে ৩০২ রান করেন ওয়াট-হজ। ওমেন্স টি২০ বিশ্বকাপের এক আসরে তিনশ রানের মাইলফলক স্পর্শ করা প্রথম ক্রিকেটার তিনি। সংক্ষিপ্ত তালিকা থেকে মাস-সেরা নির্বাচন করা হয়ে থাকে আইসিসির স্বাধীন ভোটিং একাডেমি ও ক্রিকেট অনুসারীদের ভোটে। ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় ৯০ শতাংশ।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy