পারেদেসকে লাল কার্ড দেওয়া নিয়ে মুখ খুলল ফিফা

অনলাইন ডেস্ক

খেলাধুলা

স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনালে হারের পর ম্যাচ শেষে সংঘর্ষে জড়িয়ে পড়লেও আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে কোনো লাল কার্ড

2026-07-22T08:08:15+00:00
2026-07-22T08:09:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পারেদেসকে লাল কার্ড দেওয়া নিয়ে মুখ খুলল ফিফা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:০৮ এএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৮:০৯ এএম  (ভিজিট : ৪৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনালে হারের পর ম্যাচ শেষে সংঘর্ষে জড়িয়ে পড়লেও আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে কোনো লাল কার্ড দেখানো হয়নি বলে নিশ্চিত করেছে ফিফা।

ম্যাচ শেষে ফিফার অফিসিয়াল ম্যাচ ট্র্যাকার-এ প্রথমে পারেদেসের নামে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে কিছুক্ষণ পর সেই তথ্য সরিয়ে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তালিকাভুক্ত করা হয়নি।

তবে এতে পারেদেসের শাস্তির আশঙ্কা শেষ হয়নি। ম্যাচ শেষে মেটলাইফ স্টেডিয়ামে সংঘর্ষের সময় তাকে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরে মাটিতে ফেলে দিতে দেখা যায়। পরে স্পেনের মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দেন তিনি, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এ ঘটনার পর সোমবার ফিফা জানায়, ম্যাচ-পরবর্তী সংঘর্ষের তদন্তে একজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত শেষে ওই প্রসিকিউটর ব্যক্তি, ক্লাব বা সংশ্লিষ্ট ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবেন।

শুধু পারেদেসই নন, এই ঘটনায় আরও কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তাও শাস্তির মুখে পড়তে পারেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্পেনের অধিনায়ক রদ্রি ট্রফি উদযাপন করার সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা তাকে ঘুষি মারছেন বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া আরেকটি ভিডিওতে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে স্পেনের ফরোয়ার্ড দানি ওলমোকে আঘাত করতে দেখা গেছে বলেও অভিযোগ রয়েছে।

ফিফার তদন্ত শেষ হলে এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। সূ্ত্র: টকস্পোর্ট ডট কম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy