বিশ্বকাপ শেষে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হয়েছে গত পরশু । সেই রেশ কাটতে না কাটতেই দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ হিসেবে খ্যাত

2026-07-22T10:55:42+00:00
2026-07-22T10:55:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ শেষে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সূচি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৫৫ এএম   (ভিজিট : ৩৬২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হয়েছে গত পরশু । সেই রেশ কাটতে না কাটতেই দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ হিসেবে খ্যাত দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

আগেই সিদ্ধান্ত হয়েছিল, এবারের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ। এবার আনুষ্ঠানিক বিবৃতিতে সাফ জানিয়েছে, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

এদিকে, আগামী ২৫ জুলাই ঢাকায় টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হবে। আর ১ আগস্ট ভুটানে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র।

নেপাল ফিফা থেকে নিষিদ্ধ। তাদের নিয়েই ড্র হবে, নাকি বাদ দিয়ে সেটা এখনো আলোচনার বিষয়। ভারত নভেম্বরে নিউজিল্যান্ডের সাথে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছে। ভারত সিনিয়র নাকি জুনিয়র দল পাঠায় সেটাও দেখার বিষয়।

বাংলাদেশ ২০১৮ সালে সর্বশেষ সাফ আয়োজন করেছিল। ৮ বছর পর আবার স্বাগতিক হচ্ছে। ২০০৩ সালে বাংলাদেশ সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। সেটাই এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলে অন্যতম সেরা সাফল্য হিসেবে গণ্য হয়।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy