প্রবাস থেকে জনসেবায়—পোড়াগাঁওয়ের মানুষের আস্থার প্রতীক হতে চান উবায়দুল ইসলাম সোহাগ

মনিরুজ্জামান মনির, শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘদিন প্রবাসে কর্মজীবন, দেশে ফিরে ব্যবসা পরিচালনা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা—এই অভিজ্ঞতাকে পুঁজি করে এবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার

2026-07-22T11:51:16+00:00
2026-07-22T11:51:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রবাস থেকে জনসেবায়—পোড়াগাঁওয়ের মানুষের আস্থার প্রতীক হতে চান উবায়দুল ইসলাম সোহাগ
মনিরুজ্জামান মনির, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:৫১ এএম   (ভিজিট : ৩৯)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

দীর্ঘদিন প্রবাসে কর্মজীবন, দেশে ফিরে ব্যবসা পরিচালনা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা—এই অভিজ্ঞতাকে পুঁজি করে এবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার  ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মো. উবায়দুল ইসলাম সোহাগ। তাঁর প্রত্যাশা, জনগণের সমর্থন পেলে একটি উন্নয়নমুখী, স্বচ্ছ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলবেন।

মো. উবায়দুল ইসলাম সোহাগ মরহুম আলেপ আলীর পুত্র। তিনি পলাশীকুড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। জীবিকার তাগিদে দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটিয়েছেন। দেশে ফিরে ২০০৮ সালের শেষ দিক থেকে ওয়ার্কশপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি আলেপ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।

ব্যক্তিগত জীবনে তিনি শামীমা নাসরিন সোহাগীর স্বামী। তাঁদের এক ছেলে মো. নাফিস বিন উবায়দুল (১৮ মাস) এবং এক মেয়ে নূর ওয়াহিদা বিনতে উবায়দুল (৯), যিনি বর্তমানে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত।

উবায়দুল ইসলাম সোহাগ বলেন, "চেয়ারম্যান পদ আমার কাছে কোনো ক্ষমতার জায়গা নয়, এটি মানুষের সেবা করার একটি সুযোগ। আমি চাই, পোড়াগাঁও ইউনিয়নের প্রতিটি মানুষ সরকারি সেবা সহজে পাক এবং উন্নয়নের সুফল ভোগ করুক।"

তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়নে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা, তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উদ্যোগ গ্রহণ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দেবেন।

এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রেও কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি।

উবায়দুল ইসলাম সোহাগের ভাষায়, "জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনা করব। দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করাই হবে আমার অঙ্গীকার।"

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। তাঁর প্রত্যাশা, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, উন্নয়নবান্ধব এবং মাদকমুক্ত পোড়াগাঁও ইউনিয়ন গড়ে তোলার সুযোগ পাবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy