প্রশ্নফাঁস ইস্যুতে উত্তাল ভারত, আন্তর্জাতিক পরিসরেও ছড়াল আন্দোলনের ঢেউ

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের অভিযোগকে ঘিরে শুরু হওয়া আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে।বুধবার (২২ জুলাই) সকালে রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের

2026-07-22T13:06:54+00:00
2026-07-22T13:06:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যন্তর মন্তরে ভিড় বাড়ছে
প্রশ্নফাঁস ইস্যুতে উত্তাল ভারত, আন্তর্জাতিক পরিসরেও ছড়াল আন্দোলনের ঢেউ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:০৬ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতে প্রশ্নফাঁসের অভিযোগকে ঘিরে শুরু হওয়া আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে। 

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।

শুধু ভারতেই নয়, এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এদিকে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যন্তর মন্তর ছাড়বেন না।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সান হোসেতে বিক্ষোভ করেছেন মানবাধিকারভিত্তিক সংগঠন হিন্দুস ফর হিউম্যান রাইটস-এর সদস্যরা। একই ধরনের কর্মসূচি হয়েছে যুক্তরাজ্যের লন্ডন এবং আয়ারল্যান্ডের ডাবলিনেও। এসব সমাবেশ থেকেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হয়।
সোমবার দিল্লিতে সংসদ অভিযানের সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। 

এর প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতারা। পরে রাহুলসহ কয়েকজন বিরোধী নেতাকে পুলিশ আটক করে।

আটক অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলো—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ, আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, পুলিশের আচরণের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সংসদে কেন্দ্রীয় শিক্ষানীতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা।
এদিকে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ভারতের বিরোধী দল তৃণমূল কংগ্রেসও। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতায় এক সমাবেশে আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দেন। পরে ছাত্র-যুবকদের মিছিলে পুলিশের ভূমিকা নিয়ে রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিশ দেন তৃণমূলের মুখ্যসচেতক নাদিমুল হক।

ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া এই আন্দোলন এখন আন্তর্জাতিক পরিসরেও আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্দোলনের বিস্তার ও বিরোধী দলগুলোর সমর্থনের কারণে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ ক্রমেই বাড়ছে।












Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy