৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার (২২ জুলাই) দেশটির গণমাধ্যম এ তথ্য

2026-07-22T16:30:14+00:00
2026-07-22T16:30:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ৩৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার (২২ জুলাই) দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে বেইজিংভিত্তিক সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইউনান প্রদেশের পু’এর শহরের মোজিয়াং কাউন্টি। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, ভূমিকম্পের পর ইউনান প্রাদেশিক ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর চতুর্থ স্তরের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা চালু করেছে।

ভূমিকম্পের পর নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় কয়েকটি যাত্রীবাহী ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে চীন-লাওস রেলপথে কিছুটা বিলম্ব দেখা দেয়।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy