ভালুকায় ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ পিরহানা মাছ জব্দ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পিরহানা মাছ জব্দ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা

2026-07-22T17:51:12+00:00
2026-07-22T17:51:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ পিরহানা মাছ জব্দ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৩০)
এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ
X

এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ

ময়মনসিংহের ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পিরহানা মাছ জব্দ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাছগুলো জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।

পরে জব্দ করা পিরহানা মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা এবং অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।

অভিযান চলাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, ভালুকা মাছ আড়ৎ মালিক সমিতির সভাপতি সমর পাঠান, বিভিন্ন আড়ৎ মালিক ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান বলেন, দেশীয় মাছের জীববৈচিত্র্য রক্ষায় সরকার পিরহানা মাছের চাষ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে। রাক্ষুসে স্বভাবের এ মাছ দেশীয় প্রজাতির জন্য হুমকি। তবে মানুষের খাদ্য হিসেবে মাছটি খাওয়ায় কোনো নিষেধাজ্ঞা নেই। সে কারণে জব্দ করা মাছগুলো এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন বলেন, নিষিদ্ধ প্রজাতির মাছের চাষ, পরিবহন ও বিপণন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy