পরিবেশ রক্ষায় অভিযান, ধামরাইয়ে অবৈধ সীসা কারখানা ভেঙে দিল প্রশাসন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

2026-07-22T18:56:00+00:00
2026-07-22T18:56:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পরিবেশ রক্ষায় অভিযান, ধামরাইয়ে অবৈধ সীসা কারখানা ভেঙে দিল প্রশাসন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৪৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে কারখানাটির অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের বরাকৈর এলাকায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের মালিকানাধীন একটি বাগানবাড়িতে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

পরিবেশ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল। এ কার্যক্রমের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। 

অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে সেখানে এ ধরনের কার্যক্রম চালানো না যায়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, পরিবেশবিধ্বংসী ও অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy