প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:২০ পিএম (ভিজিট : ৪০)

X
সংগৃহীত ছবি
আটাব (অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ) নির্বাচনে অনিয়মের অভিযোগে এফবিসিসিআই (FBCCI) আরবিট্রেশন ট্রাইব্যুনাল নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ও প্রার্থী তালিকা বাতিল ঘোষণা করেছে।
একই সঙ্গে আটাব নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করতে প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে ভুয়া ভোটার অন্তর্ভুক্তি, নির্বাচন ও আপিল বোর্ডের ব্যাপক অনিয়ম, আইন ও বিধিমালা লঙ্ঘন এবং প্রার্থী তালিকা প্রণয়নে অসঙ্গতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ সিদ্ধান্ত দেয়।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি এবং আইনগত বিষয় বিবেচনায় রেখে আজকের নির্ধারিত "প্যানেল পরিচিতি অনুষ্ঠান" স্থগিত করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, নির্বাচন-সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে সদস্যদের জানিয়ে দেওয়া হবে।
এছাড়া, আটাবের সার্বিক উন্নয়ন এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সদস্যদের সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়েছে।