নভেম্বরে কাতারে হবে আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হওয়ার পর চলতি বছরেই আবারও মাঠে লড়তে পারে স্পেন ও আর্জেন্টিনা। ইএসপিএন

2026-07-22T20:42:37+00:00
2026-07-22T20:42:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নভেম্বরে কাতারে হবে আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৪৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হওয়ার পর চলতি বছরেই আবারও মাঠে লড়তে পারে স্পেন ও আর্জেন্টিনা। ইএসপিএন আর্জেন্টিনা ও ডিএসপোর্টের প্রতিবেদন অনুযায়ী, ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার মর্যাদাপূর্ণ ও বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি চলতি বছরের নভেম্বর মাসেই কাতারের বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

কাতার সরকারের কাছে স্টেডিয়ামটির স্বত্ব থাকায় এবং ফিফার তরফ থেকে ম্যাচটি আয়োজনের জোরালো আগ্রহ থাকায় চলতি বছরেই এই হাই-ভোল্টেজ ম্যাচটি আয়োজনের পথ প্রশস্ত হয়েছে। মূলত চলতি বছরের মার্চ মাসের ২৭ তারিখে কাতারে এই ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ, ভ্রমণ জটিলতা এবং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচটির পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হয়েছিল আয়োজকরা।  এখন স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনাল হারের পর দুই দেশের ফুটবল ফেডারেশন ও কনফেডারেশনগুলোর মধ্যে নতুন করে সমঝোতার মাধ্যমে ম্যাচটি পুনরায় ক্যালেন্ডারে ফেরার দোরগোড়ায়।

টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার তথ্যমতে, চলতি বছরের মধ্যেই ম্যাচটি সম্পন্ন করতে ফিফাও প্রবল দৃঢ়তা দেখাচ্ছে। এই ফিনালিসিমার ভবিষ্যৎ এবং এর রোমাঞ্চ অনেকাংশেই নির্ভর করছে মহাতারকা লিওনেল মেসির ওপর। সম্প্রতি সমাপ্ত বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর এটিই কি তার ‘লাস্ট ড্যান্স’ ছিল, নাকি তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন তা এখনো নিশ্চিত নয়। 

মেসি যদি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন, তবে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই মহারণের আকর্ষণ যে কিছুটা হলেও ম্লান হবে, তা বলাই বাহুল্য। তবে নভেম্বরে যদি এই ম্যাচটি সত্যিই মাঠেড়ায়, তবে তা হবে বিশ্ব ফুটবলের জন্য আরও এক রোমাঞ্চকর সংযোজন।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy