প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়াসকে চেনাই যাচ্ছে না!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ থেকে আগেই বাদ পড়েছে ব্রাজিল। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পরই বাকি সময়টা কাজে লাগিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। অবশ্য

2026-07-22T21:11:55+00:00
2026-07-22T21:11:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়াসকে চেনাই যাচ্ছে না!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ১০৭)
প্লাস্টিক সার্জারি করিয়েছেন ভিনিসিয়াস।
X

প্লাস্টিক সার্জারি করিয়েছেন ভিনিসিয়াস।

বিশ্বকাপ থেকে আগেই বাদ পড়েছে ব্রাজিল। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পরই বাকি সময়টা কাজে লাগিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। অবশ্য সেটা মাঠের কোনো কাজে নয়। প্লাস্টিক সার্জারিতে নিজের চেহারায় পরিবর্তন এনেছেন তিনি। তার পর থেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দাবি, বিশ্বকাপ শেষে ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন এই ফরোয়ার্ড। এরপর থেকেই তার বদলে যাওয়া মুখাবয়ব নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ডের থুতনি ও চোয়ালের গড়ন আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট ও ধারালো দেখাচ্ছে। স্থানীয় গণমাধ্যমের দাবি, ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর গোইয়ানিয়ায় অস্ত্রোপচারের কাজটি সেরেছেন। 

এখন প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিতে শিগগিরই রিয়াল মাদ্রিদে ফেরার কথা তার। এর আগেই বদলে যাওয়া চেহারা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুখের গড়নে আরও ভারসাম্য আনতেই প্লাস্টিক সার্জারির মধ্য দিয়ে গেছেন তিনি।  সাধারণ এরকম প্রক্রিয়ায় শুধু থুতনিই নয়, বরং থুতনি, নাক, ঠোঁট ও চোয়ালের পারস্পরিক ভারসাম্য বিবেচনায় নিয়ে পুরো মুখাবয়বকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়।

 :





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy