শ্রীমঙ্গলে ওয়াশ প্রজেক্ট-৩ এর মতবিনিময় সভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার জেলার চা-বাগান ও হাওরাঞ্চলের বিদ্যালয় এবং কমিউনিটিতে নিরাপদ বিশুদ্ধ পানীয় পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে বাস্তবায়িত

2026-07-23T12:13:00+00:00
2026-07-23T12:13:00+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ওয়াশ প্রজেক্ট-৩ এর মতবিনিময় সভা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:১৩ পিএম   (ভিজিট : ২৪)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

মৌলভীবাজার জেলার চা-বাগান ও হাওরাঞ্চলের বিদ্যালয় এবং কমিউনিটিতে নিরাপদ বিশুদ্ধ পানীয় পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে বাস্তবায়িত ওয়াশ প্রজেক্ট-৩ এর উপজেলা পর্যায়ের মতবিনিময় সভা বৃহস্পতিবার  সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) আয়োজিত এবং এডুকো বাংলাদেশ-এর সহযোগিতায়, চোরোগউসান ফর চিলড্রেনের অর্থায়নে বাস্তবায়িত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

সভায় প্রকল্পের কার্যক্রম, অর্জন, উপকারভোগীদের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিরাপদ পানীয়, পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রকল্পটির ইতিবাচক প্রভাব তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আলোয়-আলো প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আমিনুর রহমান, ওয়াশ ইঞ্জিনিয়ার আদনান তায়্যিব, প্রজেক্ট অফিসার কংকন কান্তি দাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, কমিউনিটি লিডার, প্রকল্পের উপকারভোগীসহ প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারীরা প্রকল্পের সাফল্য ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy