প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:১৭ পিএম (ভিজিট : ৩৪)

X
ছবি : প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী, মাদলা ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
ভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, স্টেরিল নোরাড্রেন্যালিন কনসেন্ট্র্যাট আইপি ওষুধ, গরু, চকলেট, পটকা, পন্ডস পাউডার, ভ্যাসমল, মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা।