অবশেষে অবসর নিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেন নিকোলাস ওতামেন্দি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই

2026-07-23T18:40:08+00:00
2026-07-23T18:40:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অবশেষে অবসর নিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ৪১৪)
মেসির সঙ্গে নিকোলাস ওটামেন্ডি
X

মেসির সঙ্গে নিকোলাস ওটামেন্ডি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেন নিকোলাস ওতামেন্দি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

গত মার্চ মাসেই ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার জানিয়েছিলেন, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। মঙ্গলবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় দেশের জার্সি তুলে রাখার কথা নিশ্চিত করেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা।

এই ডিফেন্ডার আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। ইনস্টাগ্রামে আবেগঘন বিদায়ী বার্তায় সেটা নিশ্চিত করলেন ভ্যালেন্সিয়া, আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি আর বেনফিকায় খেলা এই সাবেক ডিফেন্ডার।

ওতামেন্দি বিদায়ী বার্তায় লিখেছেন, ‘আমরা যেমনটা স্বপ্ন দেখেছিলাম, শেষটা তেমন হলো না। এটি খুব কষ্ট দিচ্ছে। কারণ এই ৫০ দিনের পেছনে ছিল অনেক ত্যাগ, কান্না, আশা আর এমন একটি দল-যারা এই জার্সিটার জন্য নিজেদের সবটুকু দিয়ে লড়েছে। আমি যদি চিরদিনের জন্য কিছু নিয়ে যেতে পারি, তবে তা হলো এমন এক অসাধারণ দলের সঙ্গে এই পথটুকু পার করার গর্ব। যারা কখনো বিশ্বাস হারায়নি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে এবং নিজেদের পুরো হৃদয় দিয়ে এই পতাকাকে রক্ষা করেছে।’





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy