নারী দলের নির্বাচক হচ্ছেন হাসিবুল হোসেন শান্ত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক জাতীয় ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র

2026-07-23T20:35:22+00:00
2026-07-23T20:35:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারী দলের নির্বাচক হচ্ছেন হাসিবুল হোসেন শান্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ১৬)
হাসিবুল হোসেন শান্ত
X

হাসিবুল হোসেন শান্ত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক জাতীয় ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশ পুরুষ দলের সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শান্ত। তখন প্রধান নির্বাচক ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু।

চলতি বছরে লিপুর চুক্তির মেয়াদ শেষ হলে নতুন নির্বাচক প্যানেল গঠন করা হয়। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পান হাবিবুল বাশার সুমন। এ ছাড়া শান্তর সঙ্গে প্যানেলে নতুন করে যুক্ত করা হয় নাদিফ চৌধুরি ও নাঈম ইসলাম। তবে প্রায় ১০ মাস পুরুষ দলের নির্বাচক হিসেবে কাজ করার পর নারী ক্রিকেটে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন আইসিসি ট্রফিজয়ী এই সাবেক ক্রিকেটার।

জানা গেছে, নারী ক্রিকেটকে আরও শক্তিশালী ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে বিসিবি নির্বাচক প্যানেলে এই পরিবর্তন আনছে। সামনে নারী দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচিও এ সিদ্ধান্তের অন্যতম কারণ।

এর আগে বয়সভিত্তিক ক্রিকেটেও দীর্ঘদিন নির্বাচকের দায়িত্ব পালন করেছেন শান্ত। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার নারী দলের খেলোয়াড় বাছাই ও দল গঠনের দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy