শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হান্ড্রেড

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ফিটনেস পরীক্ষা পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না। মুস্তাফিজুর রহমানের দ্য হান্ড্রেড ভাগ্য নির্ধারিত হয়ে গেল আগেই। ইংল্যান্ডের

2026-07-23T20:54:47+00:00
2026-07-23T20:54:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হান্ড্রেড
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ১৮)
মুস্তাফিজুর রহমান
X

মুস্তাফিজুর রহমান

ফিটনেস পরীক্ষা পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না। মুস্তাফিজুর রহমানের দ্য হান্ড্রেড ভাগ্য নির্ধারিত হয়ে গেল আগেই। ইংল্যান্ডের ১০০ বলের এই ক্রিকেট আসরে খেলতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ পেসার।
মুস্তাফিজের ছিটকে পড়ার খবর জানিয়ে বার্মিংহাম ফিনিক্স বৃহস্পতিবার জানায়, সময়মতো বদলি ক্রিকেটারে নাম জানাবে তারা। বাংলাদেশের প্রথম ক্রিকেটারের হিসেবে দ্য হান্ড্রেডে খেলার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু চোটের কারণে তাকে নিয়ে টানাপেড়েন চলছিল বেশ কদিন ধরেই।

গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়েন মুস্তাফিজ। তখন বিসিবি থেকে বলা হয়েছিল, সুস্থ হয়ে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগবে তার। এর চার দিন পর বার্মিংহাম ফিনিক্স বিবৃতিতে জানিয়েছিল, পূর্ব নির্ধারিত সময়েই মুস্তাফিজ যোগ দেবেন দলের সঙ্গে এবং তারা নিজেরা পরখ করে দেখবে তার চোটের অবস্থা।

কিন্তু মুস্তাফিজ শেষ পর্যন্ত ইংল্যান্ডে যেতে পারেননি। বার্মিংহাম ফিনিক্স ও বিসিবির মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নিয়েছিল, দেশেই ফিটনেস পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে তাকে নিয়ে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছিলেন, আগামী সোমবার এই ফিটনেস পরীক্ষা হবে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল আরও আগেই। বাংলাদেশ সামনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়াতে। মুস্তাফিজ শুধু সাদা বলের ক্রিকেটেই খেলে থাকেন। তাকে নিয়ে তাই জাতীয় দলের দুর্ভাবনা নেই আপাতত।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy