
X
খালেদ মাহমুদ সুজন
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের পেছনে যাদের অবদান ছিল, তাদের মধ্যে অন্যতম খালেদ মাহমুদ সুজন। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফিরলেন সাবেক এই অধিনায়ক। এবার তার লক্ষ্য তৃণমূল থেকে নতুন প্রজন্মের ক্রিকেটার গড়ে তোলা। তাকে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। বিশেষ করে বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। এবার তাকে দুই বছরের চুক্তিতে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
খালেদ মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই তামিমের (বিসিবি সভাপতি) সঙ্গে আলোচনা করছিলাম। আমাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছি। বোর্ড ছাড়ার পরও মূলত বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কোচ হিসেবে কাজ করেছি। এই নতুন দায়িত্ব আমার জন্য একেবারে উপযুক্ত। আশা করি আগামী দুই বছরে ভালো কিছু করতে পারবো।’
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যখন প্রথমবারের মতো শিরোপা জেতে, তখন বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান ছিলেন খালেদ মাহমুদ সুজন। জানা গেছে, বয়সভিত্তিক ক্রিকেটে তার দীর্ঘদিনের অবদান বিবেচনায় নিয়ে তাকে আবারও বোর্ডে ফিরিয়ে আনতে আগ্রহী ছিল বিসিবির শীর্ষ নেতৃত্ব।
৫৪ বছর বয়সি খালেদ মাহমুদ সুজন এর আগে বিসিবির আগের কমিটির সময় একাধিক আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্বও পালন করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ। দুই বছরের চুক্তিতে এই দায়িত্ব পালন করবেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে খালেদ মাহমুদ জানান, বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি।
খালেদ মাহমুদ সুজন বলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করতে আমি সবসময়ই আগ্রহী ছিলাম। কোচিং জীবনের বেশিরভাগ সময়ই আমি ডেভেলপমেন্ট ও বয়সভিত্তিক ক্রিকেটে কাজ করেছি। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকাকালে এই পর্যায়ের ক্রিকেটারদের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপও জিতেছিল। বোর্ড ছাড়ার পরও মূলত বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কাজ করেছি। নতুন এই দায়িত্ব আমার জন্য আদর্শ। আশা করি আগামী দুই বছরে ভালো কিছু করতে পারব।’
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যখন প্রথমবারের মতো শিরোপা জেতে, তখন বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ। বয়সভিত্তিক ক্রিকেটে তার সেই অবদান বিবেচনায় নিয়েই তাকে আবারও এই দায়িত্বে ফিরিয়ে এনেছে বোর্ড।