অস্ট্রেলিয়া সিরিজের আগে দুশ্চিন্তায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। দলের অন্যতম প্রধান

2026-07-23T21:20:36+00:00
2026-07-23T21:20:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অস্ট্রেলিয়া সিরিজের আগে দুশ্চিন্তায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। দলের অন্যতম প্রধান পেসার এবাদত হোসেন পুরো সিরিজেই খেলতে পারবেন না। অন্যদিকে, প্রথম টেস্টে তারকা পেসার নাহিদ রানার খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। এটি চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আইসিসির তথ্য অনুযায়ী, প্রথম সন্তানের জন্ম উপলক্ষে পরিবারের সঙ্গে থাকতে এবাদত হোসেন অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন না। ফলে পুরো সিরিজেই তাকে ছাড়া খেলতে হবে বাংলাদেশকে।

এদিকে, সাইড ইনজুরিতে ভুগছেন নাহিদ রানা। তার চোটের স্ক্যান রিপোর্টের অপেক্ষায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে, তিনি প্রথম টেস্টে খেলতে পারবেন কি না। তবে কিছুটা স্বস্তির খবরও আছে বাংলাদেশের জন্য। কাফের চোটে থাকা অভিজ্ঞ ব্যাটার লিটন দাস সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী দল।

সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মাসের শুরুতেই অস্ট্রেলিয়ায় পৌঁছাবে বাংলাদেশ। ৩ আগস্ট থেকে ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই ম্যাচটি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দলকে গুরুত্বপূর্ণ সহায়তা করবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy