দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:৪৬ এএম আপডেট: ২৪.০৭.২০২৬ ১০:৪৮ এএম (ভিজিট : ১৫২)

X
সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও কমেছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা (ভ্যাটসহ)।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।