থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

অনলাইন ডেস্ক

জাতীয়

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় তিনি

2026-07-24T12:58:33+00:00
2026-07-24T12:58:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৫৮ পিএম   (ভিজিট : ২৭)
মো. সাহাবুদ্দিন, হাফিজ উদ্দিন আহমদ
X

মো. সাহাবুদ্দিন, হাফিজ উদ্দিন আহমদ

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে চিকিৎসার জন্য গত রোববার (১৯ জুলাই) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী রোববার (২৬ জুলাই) দেশে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই দিন আগেই তিনি দেশে ফিরে আসেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের একটি জরুরি বার্তার পর সফরের সময়সূচি পরিবর্তন করে শুক্রবারই দেশে ফেরার অনুরোধ জানানো হয়।

এদিকে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকার অবগত নয় এবং এ নিয়ে সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্পিকারের নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরা এবং একই সময়ে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন—দুই বিষয় একসঙ্গে আলোচনায় এলেও এ দুটির মধ্যে কোনো সম্পর্ক রয়েছে বলে সরকারিভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy