গ্লোবাল সুপার লিগে শুরুতে ব্যর্থ পারভেজ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্রথম রানের দেখা পেতে লাগল চার বল। পরে আর কেবল দুটি রান যোগ করতে পারলেন পারভেজ হোসেন ইমন।

2026-07-24T19:34:24+00:00
2026-07-24T19:34:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গ্লোবাল সুপার লিগে শুরুতে ব্যর্থ পারভেজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ২৪)
পারভেজ হোসেন ইমন
X

পারভেজ হোসেন ইমন

প্রথম রানের দেখা পেতে লাগল চার বল। পরে আর কেবল দুটি রান যোগ করতে পারলেন পারভেজ হোসেন ইমন। গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে ভালো করতে পারলেন না বাংলাদেশের এই ব্যাটসম্যান।

আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হয়ে ৯ বলে ৩ রান করতে পারেন পারভেজ। তার দল অবশ্য শুভসূচনা করেছে। গায়ানায় রোববার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল পার্থ স্কর্চার্সের বিপক্ষে ১৬ রানে জিতেছে তারা।

শায়ান জাহাঙ্গির (৪৫ বলে ৬৫) ও ফারহান ইউসুফের (২৩ বলে ৫০) ফিফটিতে ২০ ওভারে ১৭১ রানের পুঁজি গড়ে লাহোর। জবাবে পার্থ করতে পারে ১৫৫। টস হেরে ব্যাটিংয়ে নামে লাহোর। নবম ওভারে আবদুল্লাহ শাফিকের বিদায়ের পর, চার নম্বরে ব্যাটিংয়ে নামেন পারভেজ।

প্রথম তিন বলে তিনি কোনো রান করতে পারেননি। চতুর্থ বলে নেন সিঙ্গল। প্রথম পাঁচ বলে তার রান ছিল একটিই। পরের তিন বলে সিঙ্গল নেন আরও দুটি। দ্বাদশ ওভারে বাঁহাতি স্পিনার ডি’আর্চি শর্টকে জোরের ওপর খেলার চেষ্টায় ঠিকমতো টাইমিং করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। শর্ট মিডউইকেটে দারুণ ক্ষিপ্রতায় চমৎকার ক্যাচ নেন অ্যাশটন অ্যাগার।

২০ ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ছন্দে নেই পারভেজ। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে তিনি করতে পারেন ৪৭ রান। কদিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে কেবল ৩০ রান। ব্যর্থতার খোলস ছেড়ে তিনি বের হতে পারলেন না গ্লোবাল সুপার লিগের শুরুতেও।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy