এলপিএলে সাকিবের দলে খেলতে যাচ্ছেন হৃদয়

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন তাওহিদ হৃদয়। প্রতিযোগিতাটিতে জাফনা কিংসের হয়ে খেলবেন তিনি। চলতি আসরে

2026-07-24T20:40:37+00:00
2026-07-24T20:40:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এলপিএলে সাকিবের দলে খেলতে যাচ্ছেন হৃদয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ২৬)
তাওহিদ হৃদয়।
X

তাওহিদ হৃদয়।

লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন তাওহিদ হৃদয়। প্রতিযোগিতাটিতে জাফনা কিংসের হয়ে খেলবেন তিনি। চলতি আসরে এই দলের হয়েই খেলছেন সাকিব আল হাসান।
প্লেয়ার ড্রাফটে অবিক্রিত থাকা হৃদয়ের সঙ্গে টুর্নামেন্টের মাঝপথে চুক্তি করেছে দলটি। তবে, কার বদলি হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে, সেটা জানানো হয়নি। ২৫ বছর বয়সি এই ক্রিকেটার এখন জাফনা কিংসে যোগ দিতে দ্রুতই শ্রীলংকার উদ্দেশে রওয়ানা হবেন।

তাকে অনাপত্তি দেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস। জিম্বাবুয়ে সফর শেষে একই দলের হয়ে তাসকিন আহমেদেরও খেলার কথা ছিল। তবে, অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তিনি নিজেকে এলপিএল থেকে প্রত্যাহার করে নিয়েছেন।

হৃদয়কে দলে নেওয়ার আগে জাফনা কিংসের মালিকানাও পরিবর্তন হয়েছে। দূর্নীতির অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানকে সরিয়ে মালিকানা নিজেদের কাছে নিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। তৃতীয়বারের মতো এলপিএলে খেলতে যাচ্ছেন হৃদয়। এই দলের হয়ে দ্বিতীয়বার।

প্রথমবার ২০২৩ সালে এই ডানহাতি ব্যাটসম্যান জাফনা কিংসের হয়ে ছয় ম্যাচে এক ফিফটি ও ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে করেন ১৫৫ রান। ২০২৪ সালে ডাম্বুলা সিক্সার্সের হয়ে তিন ম্যাচে দুই ইনিংসে মাত্র ১ রান আসে তার ব্যাট থেকে।
এলপিএলে এবার বিভিন্ন দলের হয়ে খেলছেন বাংলাদেশের আরও তিন ক্রিকেটার। মেহেদি হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান খেলছেন গল গ্যালান্টসের হয়ে। এই দলের হয়ে খেলার কথা থাকলেও, চোটের কারণে ছিটকে গেছেন লিটন দাস। তার বদলি হিসেবে সোহানকে নিয়েছে গল। আর কলম্বো ক্যাপসের হয়ে খেলছেন হাসান মাহমুদ।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy