পাকিস্তান সিরিজে খেলতে আলজারি জোসেফের ‘অস্বীকৃতি’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

‘ব্যক্তিগত কারণে আলজারি জোসেফকে পাওয়া যাচ্ছে না’, পাকিস্তান সিরিজের দল ঘোষণার সময় এমনটা জানিয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। পরে

2026-07-24T21:11:38+00:00
2026-07-24T21:11:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তান সিরিজে খেলতে আলজারি জোসেফের ‘অস্বীকৃতি’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ২৮)
আলজারি জোসেফ।
X

আলজারি জোসেফ।

‘ব্যক্তিগত কারণে আলজারি জোসেফকে পাওয়া যাচ্ছে না’, পাকিস্তান সিরিজের দল ঘোষণার সময় এমনটা জানিয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। পরে দলটির প্রধান কোচ ড্যারেন স্যামি পরিষ্কার করে বলেন, আসন্ন সিরিজটি খেলতে রাজি হননি এই পেসার।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের দুই টেস্টের সিরিজের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল দেয় ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শনিবার শুরু প্রথম ম্যাচ। দ্বিতীয়টি পোর্ট অব স্পেনের কুইন’স পার্ক ওভালে, শুরু ২ অগাস্ট।
স্যামির সংবাদ সম্মেলনে ওঠে জোসেফকে না পাওয়ার প্রসঙ্গ। তখন তিনি খোলাসা করেন, নিজে থেকে এই পেসারের সরে যাওয়ার কথা। “হ্যাঁ, তাকে না পাওয়া বড় ক্ষতি। জোসেফ খেলতে রাজি হয়নি। বাস্তবতা এটাই। তাকে দলে রাখা হয়েছিল। সে চোট থেকে ফিরেছে। এরপর কিছু কারণে, সে খেলতে অস্বীকৃতি জানিয়েছে।”

জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে খেলেন জোসেফ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতেই দলের প্রতিনিধিত্ব করেন তিনি; প্রথম ম্যাচে ৪১ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন বড় অবদান। সিরিজটি অবশ্য ৩-২ ব্যবধানে হেরে যায় ক্যারিবিয়ানরা।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে আছেন জোসেফ। চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার এভাবে সরে দাঁড়ালে, তাকে নিয়ে সিদ্ধান্তের ভার বোর্ড পরিচালকদের ওপর দিয়েছেন স্যামি,‘ চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড় যদি খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে সেটির সমাধান কী হবে, তা বোর্ডের পরিচালকরাই ঠিক করবেন।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy