এসি মিলানে আরও এক বছর লুকা মদ্রিচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ক্রোয়েশিয়ার গ্রেট মিডফিল্ডার লুকা মদ্রিচের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে এসি মিলান। ইতালিয়ান ক্লাবটি বৃহস্পতিবার জানায়, ২০২৭

2026-07-24T21:42:21+00:00
2026-07-24T21:42:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এসি মিলানে আরও এক বছর লুকা মদ্রিচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ২৯)
লুকা মদ্রিচ।
X

লুকা মদ্রিচ।

ক্রোয়েশিয়ার গ্রেট মিডফিল্ডার লুকা মদ্রিচের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে এসি মিলান। ইতালিয়ান ক্লাবটি বৃহস্পতিবার জানায়, ২০২৭ সালের জুন পর্যন্ত তাদের সঙ্গে থাকবেন ৪০ বছর বয়সী মদ্রিচ।

রিয়াল মাদ্রিদের হয়ে সাফল্যমণ্ডিত অধ্যায়ে ২৮টি মেজর শিরোপা জেতা মদ্রিচ ২০২৫ সালের জুনে এক বছরের চুক্তিতে এসি মিলানে যোগ দেন। সেরি আর ক্লাবটির হয়ে প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচ খেলে দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেন তিনি।


২০১৮ সালে ব্যালন দ’র জয়ী মদ্রিচ এবারের বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার প্রতিনিধিত্ব করেন। বিশ্ব মঞ্চে এনিয়ে পঞ্চমবার খেলেন তিনি, আর আন্তর্জাতিক মেজর প্রতিযোগিতায় অংশ নিলেন দশমবার। তার নেতৃত্বে শেষ বত্রিশে পর্তুগালের বিপক্ষে হেরে উত্তর আমেরিকা বিশ্বকাপ থেকে বিদায় নেয় ক্রোয়াটরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে, ক্রোয়েশিয়ার হয়ে ২০২ ম্যাচ খেলে ২৯ গোল ও ৩২ অ্যাসিস্ট করেন মদ্রিচ। দেশটির হয়ে ২০০ বা এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা একমাত্র ফুটবলার তিনি।

গত মৌসুমে ভালো কিছু করতে পারেনি এসি মিলান। সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সেরি আয় পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হুবেন অ্যামুরির কোচিংয়ে নতুন মৌসুম শুরু করবে তারা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy