ভলিবলে কাজাখস্তানকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

কাজাখস্তানের বিপক্ষে প্রথম সেটে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে, পরের দুই সেটে জয় তুলে নিল বাংলাদেশ। দারুণ পারফরম্যান্সে মেন’স

2026-07-24T21:49:05+00:00
2026-07-24T21:49:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভলিবলে কাজাখস্তানকে হারাল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:৪৯ পিএম   (ভিজিট : ২৪)
: টানা দুই জয়ের উচ্ছ্বাস বাংলাদেশের।
X

: টানা দুই জয়ের উচ্ছ্বাস বাংলাদেশের।

কাজাখস্তানের বিপক্ষে প্রথম সেটে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে, পরের দুই সেটে জয় তুলে নিল বাংলাদেশ। দারুণ পারফরম্যান্সে মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে টানা দ্বিতীয় জয় পেল তারা।

পাকিস্তানের ইসলামাবাদে হওয়া এই প্রতিযোগিতায় শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-২ ব্যবধানে (২০-২৫, ২৫-২১, ২৫-২৩, ২১-২৫ ও ১৫-১২) জিতেছে বাংলাদেশ।

উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে রাউন্ড রবিন লিগে শুরু করেছিল বাংলাদেশ। ছয় দলের এই প্রতিযোগিতায় রোববার রাতুল-মাসুদরা মুখোমুখি হবেন নেপালের।

পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ-এই ছয় দল অংশ নিচ্ছে এবারের আসরে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy