
X
বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-ফাইল ছবি
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া যে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে, এটাকেই নিজেদের জন্য বড় এক অর্জন মনে করেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে সামনের কঠিন চ্যালেঞ্জে দারুণ কিছু করার বাড়তি প্রেরণা পাচ্ছেন তিনি। শুক্রবার নতুন কুড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর এসব কথা বলেন শান্ত।
সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে বেশ ছন্দে থাকলেও, সবশেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ভীষণ বাজে পারফরম্যান্স করে বাংলাদেশ; হেরে যায় ইনিংস ব্যবধানে। প্রতিপক্ষের মাঠে ওই হতশ্রী পারফরম্যান্সের পরও, বাংলাদেশ দলকে যে অস্ট্রেলিয়া হালকাভাবে দেখছে না, সেটা তাদের পূর্ণ শক্তির দল ঘোষণাতেই প্রমাণ।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১ ও ৩ অগাস্ট দুই ভাগে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। আগামী ১৩ অগাস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্ট ম্যাকাইয়ে ২২ অগাস্ট থেকে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের জন্য ঘোষিত ১৩ জনের দলে অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হেইজলেউডসহ গুরুত্বপূর্ণ সব ক্রিকেটারকে রেখেছে অস্ট্রেলিয়া।
আর এতেই স্পষ্ট যে, বাংলাদেশের বিপক্ষে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার পথ বেছে নেয়নি তারা। বাংলাদেশ অধিনায়কের মতে, এটাই নিজেদের জন্য দারুণ এক প্রাপ্তি। তিনি বলেন,‘ সাধারণত বাংলাদেশ ক্রিকেটে এই রকম ঘটনা এর আগে কখনও দেখিনি। আমাদের দলের সাথে খেলার সময়, হয়তো (বড় দলগুলো) অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। আমি বলব, এটা আমাদের দল হিসেবে একটা অর্জন। কারণ এই রকম (পূর্ণ শক্তির) দল ওরা দিয়েছে। আপনি যদি প্রতিপক্ষের (অস্ট্রেলিয়া) দল দেখেন, এখানেই বোঝা যাচ্ছে তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।’
অস্ট্রেলিয়া দলে গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা থাকায়, তাদের বিপক্ষে তার দল কেমন খেলে, সেটাও দেখার অপেক্ষায় আছেন শান্ত,‘ এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ। (দেখাতে হবে) এই দলের বিপক্ষে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আমি বলব, এই টেস্ট দল নিয়ে ইতোমধ্যে আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি।’
চোট সমস্যা আর বিশ্রামের কারণে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ সব ক্রিকেটারদের একসঙ্গে পায়নি অস্ট্রেলিয়া। এই সফরে একই সমস্যায় ভুগতে পারে বাংলাদেশ। চোটের কারণে নাহিদ রানা, লিটন দাসের পাশাপাশি মাঠের বাইরে আছেন পেসার শরিফুল ইসলাম। তাদের চোট নিয়ে এখনই অবশ্য বেশি ভাবতে চান না অধিনায়ক,‘ এগুলো আসলে ফিজিও, ট্রেইনার ও টিম ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নেবে। ওরা ওইভাবে ব্যবস্থা করছে। এর বাইরে আর বেশি কিছু না।”
অস্ট্রেলিয়া এবার কোনো পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটছে না। বরং বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তারা পূর্ণশক্তির দল ঘোষণা করেছে। আর এটিকেই বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, শক্তিশালী দল ঘোষণা করে অস্ট্রেলিয়া প্রমাণ করেছে তারা বাংলাদেশকে আর হালকাভাবে দেখছে না।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন কুঁড়ির ফাইনাল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শান্ত বলেছেন, বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনা আগে খুব একটা দেখা যায়নি, ‘বাংলাদেশের ক্রিকেটে আগে এমনটা দেখিনি। আমাদের বিপক্ষে খেলতে এলে অনেক দলই পরীক্ষা-নিরীক্ষা করতো। কিন্তু এবার অস্ট্রেলিয়া পূর্ণশক্তির দল ঘোষণা করেছে। এটাকে আমাদের দলের বড় একটি অর্জন বলবো।’
তিনি মনে করেন, ‘ওরা এমন দল নিয়ে খেলবে, যেটা আমাদের জন্যও বড় সুযোগ। তাতে ওদের বিপক্ষে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেটি দেখাতে পারবো। প্রতিপক্ষের স্কোয়াড দেখলেই বোঝা যায়, তারা এই সিরিজকে মোটেও হালকাভাবে নিচ্ছে না।’
অস্ট্রেলিয়ার ঘোষিত দলে রয়েছেন অভিজ্ঞ পেস ত্রয়ী জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। স্পিন বিভাগে থাকছেন অভিজ্ঞ নাথান লায়ন। ব্যাটিং লাইনআপে আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। এছাড়া অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টার দলকে আরও ভারসাম্যপূর্ণ করেছে।
এদিকে পেসার এবাদত হোসেন সদ্যোজাত সন্তান ও স্ত্রীকে সময় দিতে অস্ট্রেলিয়া সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে ইনজুরির কারণে পেস আক্রমণে সংকট তৈরি হলে প্রয়োজন অনুযায়ী ছুটি সংক্ষিপ্ত করে দলে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ১৩-১৭ আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে। এরপর ২২-২৬ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
/