অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। চোট কাটিয়ে মাঠে ফিরতে

2026-07-25T18:52:05+00:00
2026-07-25T18:52:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৮)
নাহিদ রানা
X

নাহিদ রানা

সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। চোট কাটিয়ে মাঠে ফিরতে তার মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। শনিবার এক বিবৃতিতে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

সবশেষ টি২০ সিরিজে, গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের সময় এই চোটে পড়েন নাহিদ। পরে ওই ম্যাচে তাকে আর বোলিং করানো হয়নি। খেলতে পারেননি ওই সিরিজের তৃতীয় ম্যাচেও। গত বুধবার দেশে ফেরার পর এই পেসারের স্ক্যান করানো হয়। সেখানে সাইড স্ট্রেইনের গ্রেড টু চোট ধরা পড়ে।

ফলে, তাকে আপাতত চার সপ্তাহ বিশ্রামে থাকতে হচ্ছে। বিশ্রাম শেষে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে মাঠে ফিরতে আরও অন্তত দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে নাহিদের। সব মিলিয়ে তাকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
গত ১৭ জুলাই বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি২০তে সাইড স্ট্রেইনের চোট পান নাহিদ। বুধবার দেশে ফেরার পর তার স্ক্যান করানো হয়। নাহিদের বিকল্প হিসেবে এবাদত হোসেন ও হাসান মাহমুদকে প্রস্তুত রাখা হয়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শেষে হাসান মাহমুদ ইতোমধ্যে দেশে ফিরেছেন।

আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে প্রথমে ৬ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ডারউইনে ১৩ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইতে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১ ও ৩ অগাস্ট দুই ভাগে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। আগামী ১৩ অগাস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্ট ২২ অগাস্ট থেকে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy