সেরা প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডে যেতে চান বাংলাদেশ জ্যোতি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বিশ্বকাপে ভালো খেলার জন্যই ইংল্যান্ড সফরের সুযোগ এসেছে বলে মনে করেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

2026-07-25T19:10:02+00:00
2026-07-25T19:10:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সেরা প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডে যেতে চান বাংলাদেশ জ্যোতি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ২১)
নিগার সুলতানা জ্যোতি
X

নিগার সুলতানা জ্যোতি

বিশ্বকাপে ভালো খেলার জন্যই ইংল্যান্ড সফরের সুযোগ এসেছে বলে মনে করেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে সেরা প্রস্তুতি নিতে চান তিনি। 
শুক্রবার নতুন কুড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর, আগামী বছরের ইংল্যান্ড সফর নিয়ে নিজের ভাবনা জানান জ্যোতি,‘ সম্প্রতি আমরা ইংল্যান্ডে খেলে এসেছি এবং ওখানে ভালো করেছি। সেটার একটা প্রতিফলন তো অবশ্যই আছে।’

বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দেশে খেলার সুযোগ হয় না বাংলাদেশের মেয়েদের। ইংল্যান্ডের মাটিতে প্রথমবার কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার মধ্য দিয়ে সেই অপূর্ণতা এবার কিছুটা পূরণ হতে যাচ্ছে নিগার-মারুফাদের।

আগামী বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে তারা তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলবে। সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে টি২০ বিশ্বকাপে দুই জয় পায় বাংলাদেশ। পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারায় তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দারুণ লড়াই করে দলটি।

অধিনায়কের বিশ্বাস, ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলা দলের সবার জন্য বড় সুযোগ। নিজেদের উন্নতিতে ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের মতো দেশে খেলার সুযোগও চান তিনি,‘ এটা (ইংল্যান্ড সফর) আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ হবে। কারণ, আমরা সবসময় চেয়েছি অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড বা ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে খেলতে। কারণ সেখানে খেললে স্কিল অনেক বেশি উন্নত হয়।’

নিজেদের উন্নতিতে মনোযোগ দেওয়ার পাশাপাশি, ইংল্যান্ডে খেলার আগে সেরা প্রস্তুতি নিতে চান নিগার সুলতানা জ্যোতি,‘ যদি সেরা প্রস্তুতি নিয়ে যেতে পারি, তাহলে ভালো হবে। এখন এফটিপির অধীনে আমাদের প্রত্যেকটা সিরিজই গুরুত্বপূর্ণ। ওখান (ইংল্যান্ড সফর) থেকে যেন পয়েন্ট নিতে পারি, সেভাবে চিন্তা করতে হবে।’






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy